Sunday, June 28, 2026

ফের শিরোনামে কোন্নগরের হীরালাল পাল কলেজ

Date:

Share post:

ফের শিরোনামে কোন্নগরের হীরালাল পাল কলেজ। নবীন-বরণের জন্য ছাত্র সংসদের টাকা না দেওয়ায় অধ্যক্ষের ঘরের সামনে অবস্থানে বসলো ছাত্র-ছাত্রীরা।

প্রসঙ্গত, মাসখানেক আগেই এই কলেজের শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছিলো পড়ুয়াদের বিরুদ্ধে। যদিও মারধরের ঘটনায় বহিরাগতরাই দায়ী ছিল বলে পড়ুয়াদের দাবী। সেই ঘটনার সমাপ্তি ঘটলেও এবারে নবীন-বরণের টাকা চাওয়া নিয়ে অধ্যক্ষের বিরোধীতায় সামিল হল তৃণমূল পরিচালিত ছাত্র সংসদ।

ছাত্র সংসদের বক্তব্য তাঁদের ফি থেকে কালচারাল ফান্ডে টাকা জমে। কিন্তু নবীন-বরণের জন্য সেই টাকাই অধ্যক্ষের কাছে চাওয়া হলে তা দিতে অস্বীকার করে বলে অভিযোগ। এই অভিযোগে শুক্রবার বিকেল থেকে কলেজের অধ্যক্ষ শ্রীকান্ত সামন্তের ঘরের সামনে অবস্থানে বসলো ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি এদিন কলেজের অন্যান্য বিষয় নিয়েও অভিযোগ তোলা হয়। এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে চায়নি অধ্যক্ষ।

আরও পড়ুন-ইডির কাছে চিদম্বরমের আত্মসমর্পণের আর্জি নাকচ করে দিল আদালত

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...