Saturday, June 6, 2026

রক্ষাকবচ উঠতেই রাজীবের বাড়িতে সিবিআই

Date:

Share post:

রক্ষাকবচ উঠতেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই। শুক্রবার বিকেল তিনটে নাগাদ হাইকোর্ট রায় দিয়ে জানিয়ে দেয়, প্রাক্তন পুলিশ কমিশনারের গ্রেফতারের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রত্যাহার করা হল। এরপরই এই বিকেল পাঁচটা নাগাদ রাজীব কুমারের 34 নম্বর পার্কস্ট্রিটের বাড়িতে যায় সিবিআইয়ের দল। কিন্তু রাজীব কুমারকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর বাড়ির নোটিশ দিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। শনিবার সকাল দশটায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে। এদিনই, উচ্চ আদালত রায়ে জানিয়ে দেয়, তদন্তকারী সংস্থা ডাকলেই যেতে হবে রাজীব কুমারকে।

আরও পড়ুন-ফের শিরোনামে কোন্নগরের হীরালাল পাল কলেজ

 

Related articles

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...

জেনে নিন সপ্তাহান্তে পেট্রোল- ডিজেলের দাম কত হল

শনিবার কলকাতায় আজ পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ১১৩.৪৭ টাকা এবং ৯৯.৮২ টাকা।মুম্বইতে আজকের পেট্রোলের দাম...