Wednesday, March 18, 2026

বিতর্ককে পেছনে ফেলে কালীঘাটকে হারিয়ে ফের লড়াইয়ে ইস্টবেঙ্গল

Date:

Share post:

ইস্টবেঙ্গল-4              কালীঘাট-2

বৃহস্পতিবারের দিনটা মেরিনার্সদের জন্য ভাল না হলেও ভাগ্যলক্ষ্মী প্রসন্ন ছিল ইস্টবেঙ্গলের ওপর। আগের ম্যাচে হারতে হয়েছিল পিয়ারলেসের কাছে। ঘরের মাঠে সেই হারের জেরে রীতিমতো বিতর্কও কম হয়নি। রেফারি নিগ্রহের ঘটনায় নির্বাসিত হতে হয় ইস্টবেঙ্গল অধিনায়ক লালরিনডিকা রালতে ও মেহতাব সিংকে। কিন্তু পরের দিন সেই মাঠেই ফুল ফোটালেন লাল-হলুদ ফুটবলাররা। কালীঘাটকে 4-2 গোলে পরাস্ত করল ইস্টবেঙ্গল।

যদিও, এদিন ম্যাচের শুরুটা খুব একটা ভাল হয়নি ইস্টবেঙ্গলের। কর্দমাক্ত মাঠে ম্যাচের শুরুর দিকে বেশ বেগ পেতে হয় লাল-হলুদ ফুটবলারদের। ম্যাচের 37 মিনিটে কালীঘাট মিলন সংঘ এক গোলে এগিয়ে যায়। কালীঘাটের সেই লিড অবশ্য বেশিক্ষণ টেকেনি। মিনিট চারেক পরই ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান বিদ্যাসাগর সিং।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে আলেসান্দ্রোর ছেলেরা। 60 মিনিটের মাথায় পিন্টু মাহাতোর শট বের করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন কালীঘাটের ফুটবলার। এগিয়ে যায় ইস্টবেঙ্গল। পাঁচ মিনিট বাদে ফের জুয়ান মেরার থেকে বল পেয়ে গোলকিপারকে পরাস্ত করেন বিদ্যাসাগর। কিন্তু তিনি গোল করতে না পারলেও ফিরতি বলে গোল করেন কোলাডো।

82 মিনিটের মাথায় রাকেশ পাসওয়ানের গোলে ব্যাবধান কমায় কালীঘাট। অবশ্য পরের মিনিটেই ফের বাজিমাত মশাল বাহিনীর। বোরহা গোমেজের লং বল ধরে আগুয়ান গোলকিপারকে পরাস্ত করে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন কোলাডো। শেষ পর্যন্ত 4-2 ব্যবধানে জিতেই মাঠ ছাড়লেন লাল-হলুদ ফুটবলাররা। এই জয়ের ফলে আগের ম্যাচের বিতর্কে কিছুটা হলেও জল ঢালল আলেসান্দ্রোর ছেলেরা।

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...