Thursday, March 19, 2026

আমার ওপর ভরসা রাখুন,পে কমিশনের সুপারিশ মেনে বেতন বাড়বেই : মমতা

Date:

Share post:

“যখন কথা দিয়েছি তখন পে কমিশনের সুপারিশ মানবো। আমার ওপর আপনারা ভরসা রাখুন। আমি চেষ্টা করছি যাতে 1 জানুয়ারি থেকেই এটা করা যায়।”
রাজ্য সরকারি কর্মচারিদের শুক্রবার এভাবেই আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা এদিন ইঙ্গিত দিয়েছেন, আগামী
জানুয়ারি থেকেই রাজ্য সরকারি কর্মচারিদের বিপুল হারে বেতন বাড়ছে। মুখ্যমন্ত্রীর আশ্বাসে উৎফুল্ল সরকারি কর্মীরা। দীর্ঘ অপেক্ষার পর তাঁরা অবশেষে মুখ্যমন্ত্রীর মুখে ইতিবাচক আশ্বাস শুনলেন।
মুখ্যমন্ত্রী এদিন স্পষ্টভাবেই সবকিছু বুঝিয়ে বলেছেন। তিনি বলেছেন :

■ একটা রিপোর্ট জমা পড়লে সেটা স্টাডি করতে হয়। সব কিছু দেখে ক্যাবিনেটে পাশ করাতে হয়। তারপর কাজ শুরু হয়। আমি ইরেসপনসিবল নই। আমি এখনই বলে দিতে পারতাম। কিন্তু আরও কয়েকদিন অপেক্ষা করছি।

■ যা যা সুপারিশ করেছে, নিউ পে ম্যাট্রিক্স সুপারিশ করা হয়েছে। ওনারা যা যা সুপারিশ করেছেন সরকার তা মেনে নেবে। আগে বেসিক পে ছিল 100 টাকা। DA যুক্ত হলে পেতেন 125 টাকা। এর পর ওদের সুপারিশ অনুযায়ী DA ও পে কমিশন মার্জ হয়ে যাবে তখন 2.57 হবে। 7 হাজার টাকা যার মাইনে, তাঁর মাইনে হবে 17,990 টাকা।

■ আমাদের স্টেট পে কমিশন রিপোর্ট পেশ করলে, আইনত যতটা দেওয়া সম্ভব আমরা বিবেচনা করবো।

■ 23 তারিখ ক্যাবিনেট মিটিং আছে। তার পর কিছু পদ্ধতি আছে। কোর্টে কেস আছে। সেটাও দেখতে হবে।

■ যখন বলেছি সুপারিশ মানবো, আপনারা ভরসা রাখুন।

আরও পড়ুন-পুজোর মুখে সাংবাদিকদের জন্য সুখবর মুখ্যমন্ত্রীর

 

spot_img

Related articles

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...