Saturday, June 27, 2026

ফের হিন্দির পক্ষে সওয়াল, সরব অমিত

Date:

Share post:

ফের দেশে এক ভাষার ধুঁয়ো তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার, হিন্দি দিবস। সেখানেই এক দেশ, এক ভাষার কথা বলতে গিয়ে হিন্দির পক্ষে সওয়াল করেন তিনি। তাঁর মতে, দেশকে এক সুতোয় বাঁধার ক্ষমতা রয়েছে হিন্দির। সেই কারণেই হিন্দিকেই রাজভাষা করতে চান তিনি। ভারতে ভাষা বৈচিত্র্য থাকলেও, দেশের পরিচয় তুলে ধরতে এক ভাষা দরকার বলে মত কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতার। আর তাঁর মতে, সেই ভাষা হিন্দিই। দেশবাসীকে হিন্দির ব্যবহার বাড়ানোর পরামর্শও দেন তিনি। যদিও অমিত শাহের এই মন্তব্যের বিরোধিতা করেছেন বিরোধীরা। তাঁদের মতে, দেশের বেশিরভাগ লোকেরই মাতৃভাষা হিন্দি নয়। এই সিদ্ধান্ত হলে, সেটা তাঁদের ওপর জোর করে চাপিয়ে দেওয়ার সামিল হবে। কিন্তু মাতৃভাষার অধিকার রয়েছে ভারতীয় সংবিধানে। হিন্দিকে রাজভাষা করতে চাইলে সাংবিধানিক সমস্যা দেখা দেবে বলেও মত অনেক রাজনৈতিক বিশেষজ্ঞের।

আরও পড়ুন-স্নায়ু-শল্যবিশেষজ্ঞ ডাঃ আরপি সেনগুপ্তের নামে সড়ক উদ্বোধন বাংলাদেশে

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...