Tuesday, June 9, 2026

স্নায়ু-শল্যবিশেষজ্ঞ ডাঃ আরপি সেনগুপ্তের নামে সড়ক উদ্বোধন বাংলাদেশে

Date:

Share post:

এমন ঘটনাকেই বোধহয় বলা হয় ‘Rarest of Rare’ বা বিরলের মধ্যে বিরলতম।

কলকাতার ‘দ্য ইন্সটিটিউট অফ নিউরো-সায়েন্সস’ বা I-NK-র প্রতিষ্ঠাতা জগৎবিখ্যাত স্নায়ু-শল্যবিশেষজ্ঞ ডাঃ আরপি সেনগুপ্তের নামে এক সড়কের উদ্বোধন হলো বাংলাদেশের চট্টগ্রাম শহরে। বর্ণাঢ্য এক অনুষ্ঠানে নিজের নামের রাস্তা উদ্বোধন করলেন ডাঃ সেনগুপ্ত নিজেই।

এমন বিরল সম্মান এই বিশ্বখ্যাত চিকিৎসককে দিয়েছে বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রামের মেয়র এজেএম নাসিরুদ্দিন বলেছেন, এই চট্টগ্রামের সন্তান ডাঃ সেনগুপ্ত এখন গোটা দুনিয়ার গর্ব। এই মুহূর্তে বিশ্বে ওনার সমকক্ষ স্নায়ু-শল্যবিশেষজ্ঞ একজনও নেই। চট্টগ্রামের এই সুসন্তানকে সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত। ডাঃ সেনগুপ্ত তাঁর আবেগমথিত বক্তব্যে চট্টগ্রামে নিজের ছেলেবেলা, ছাত্রজীবনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “এই মাটিই আমাকে শক্তি দিয়ে চলেছে।” এদিনই ডাঃ সেনগুপ্ত-র নামে একটি সড়কের নামকরণ করার ঘোষনা করেন মেয়র এজেএম নাসিরুদ্দিন। সেই সড়কটি জনসাধারনের ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেন ডাঃ আরপি সেনগুপ্ত’ই। ডাঃ সেনগুপ্ত’র এই স্বল্পকালীন বাংলাদেশ সফরে মোট 19টি সংস্থা তাঁকে সংবর্ধিত করেছে। উল্লেখ্য, বিশ্বসেরা এই চিকিৎসকের বিদেশে পাওয়া সম্মানের তালিকার একদম প্রথমেই রয়েছে ব্রিটেনের রাণীর হাত থেকে পাওয়া ওদেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ‘Order of British Empire’ বা OBE খেতাব।

আরও পড়ুন-সৌদি আরবের জ্বালানি তেল শোধনাগারে ড্রোন হামলা

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...