Tuesday, May 19, 2026

আদালতে এক অন্য ‘চায়েওয়ালা’

Date:

Share post:

দু’হাজার চোদ্দো থেকে দেশের রাজনীতিতে অত্যন্ত চর্চিত ‘চায়েওয়ালা’। বারবার প্রসঙ্গ উঠেছে চা-বিক্রেতার দেশের প্রধানমন্ত্রীর হওয়ার কাহিনি। তবে, সেই তথ্য নিয়ে কটাক্ষ করেছেন বিরোধিতা। কিন্তু এখন যাঁকে নিয়ে আলোচনা, তাঁর জীবিকা নিয়ে কোনও দ্বিমত নেই।

শ্রীরামপুর আদালতে আইনজীবী সেরেস্তার পাশে অস্থায়ী চায়ের দোকান ছিল গোপাল চক্রবর্তীর। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন অষ্টম শ্রেণিতে পড়ত তাঁর ছেলে বুদ্ধদেব। সংসার চালাতে দোকান সামলানোর সম্পূর্ণ দায় তাঁর কাঁধে এসে পড়ে। দোকান চালাতে গিয়ে অনেক সময় স্কুলে যেতে পারেনি, ক্ষতি হয়েছে লেখাপড়ার। প্রতিকূলতা পেরিয়ে ভদ্রেশ্বরের সুকান্ত কলেজ থেকে স্নাতক হন তিনি।

কিন্তু ছোটবেলা থেকেই কালো কোট পরা মানুষগুলির সঙ্গে থাকতে থাকতে এই পেশাটাকেই ভালবেসে ফেলেছিলেন বুদ্ধদেব। সেই স্বপ্ন পূরণে পাটনার রঘুনাথপ্রসাদ শর্মা ল’কলেজে ভর্তি হওয়া হন তিনি। আইন পাশ করা পর্যন্ত শ্রীরামপুর আদালতের বিচারক থেকে আইনজীবীরা প্রত্যেকেই তাঁকে নানাভাবে সাহায্য করেছেন। আইনের বই কেনা থেকে কলেজের ফি দেওয়া, সব সময়ই পাশে পেয়েছেন সকলকে। এতদিন আদালতের যে এজলাসে, সেরেস্তায় ঘুরে ঘুরে সারাদিন চা বিক্রি করতেন বুদ্ধদেব চক্রবর্তী, এখন সেখানেই তিনি আইনজীবী। হাতে চায়ের কেটলি, কাপের বদলে দলিল, দস্তাবেজ। ছেলের স্বপ্নপূরণে আপ্লুত বৃদ্ধ বাবা-মা। গর্বিত শ্রীরামপুর আদালতের আইনজীবীরাও।

আরও পড়ুন-যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি, তারপর দুই সঙ্গীর প্রাণ যেতেই সাদা পতাকা তুলে পগারপার পাক সেনা

 

Related articles

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...