Wednesday, April 8, 2026

“গণশক্তি”তে ফিরল নেওটিয়াদের বিজ্ঞাপন

Date:

Share post:

সিপিএমের মুখপত্র গণশক্তি তীব্র বিজ্ঞাপন সংকটে ভুগছে। বামেরা ক্ষমতায় থাকাকালীন যেসব বিজ্ঞাপন আসত, পরে কার্যত সবই উধাও হয়ে যায়। বেসরকারি সংস্থাও মুখ ফেরায়। বস্তুত যে সব শিল্পপতিকে বাম শীর্ষ নেতাদের সঙ্গে দেখা যেত, তাঁদের প্রায় সকলকেই দেখা যেতে শুরু করে নতুন সরকারের পাশে। এহেন অবস্থায় “গণশক্তি”তে হর্ষ নেওটিয়ার বিজ্ঞাপন ফিরে আসা বিশেষ ইঙ্গিতবাহী বলে মনে হচ্ছে। যদিও কোনো সংস্থার কোনো কাগজে বিজ্ঞাপন দেওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। এটা স্বাভাবিক। কিন্তু দীর্ঘকাল পর নেওটিয়া গোষ্ঠীর আবাসনের বিজ্ঞাপন গণশক্তি”তে থাকাটা নজর কাড়ছে। ঐ গোষ্ঠীর বহু বিজ্ঞাপন সাম্প্রতিক অতীতে অন্য কাগজ পেলেও সেভাবে পুরনো বন্ধু গণশক্তি পায় নি। তবে এই বিজ্ঞাপন ফিরে আসার প্রবণতা শুরু হলে পার্টির মুখপত্রের অর্থসঙ্কট কমবে বলেই সিপিএমমহলের ধারণা।

আরও পড়ুন-রাজীব কোথায়? দেহরক্ষীর ফোনও সুইচড অফ!

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...