Tuesday, June 23, 2026

আসরে আইনজীবী অয়ন, শিলিগুড়ি কারখানাকান্ডে নয়া মোড়

Date:

Share post:

শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ীতে একটি বায়োমেডিকেল ওয়েস্ট ডিসপোজাল কোম্পানির মালিকানা নিয়ে বিতর্কে নতুন মোড় নিল। মালিকানার দাবিদার হিসেবে রমাকান্ত বর্মন নামে এক ব্যক্তি শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন, এই কোম্পানির অন্য অংশীদার তাঁতিয়া গ্রুপ তার কাছে হস্তান্তর করেছে। সেই মত তিনি তাঁতিয়া গ্রুপের প্রতিনিধিদের প্রাপ্য অর্থও দিয়ে দিয়েছেন। কিন্তু এরপরেও তাঁতিয়া গ্রুপ তাঁকে ফ্যাক্টরি চালাতে বাধা দিচ্ছে। রমাকান্ত বর্মন নামে ওই ব্যক্তি এই অভিযোগ করার পাশাপাশি এই ঘটনায় পর্যটন মন্ত্রী গৌতম দেবও অনৈতিকভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি জটিল করে তুলেছেন বলেও অভিযোগ করেন। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বলো’ নম্বরেও জানিয়েছেন বলে দাবি করেন রমাকান্তবাবু।

তাঁর এই অভিযোগ করার 24 ঘন্টার মধ্যেই তাঁতিয়া গ্রুপের আইনজীবী অয়ন চক্রবর্তী পাল্টা সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, ওই কোম্পানির সঙ্গে রমাকান্ত বর্মন কোনও ভাবেই যুক্ত নন। তার নাম এই কোম্পানির অংশীদারিত্ব বা মালিকানা কোথাও নেই। তবু তিনি সাংবাদিক সম্মেলন করে কোনও তথ্য পেশ বা প্রমাণ ছাড়াই একতরফা দাবি করার পাশাপাশি তিনি পর্যটনমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বলো’ কর্মসূচিতে ফোন করার কথা জানিয়ে আদালতকে প্রভাবিত করতে চেয়েছেন। এর রেশ দরে অয়নবাবু সাংবাদিকদের কাছে আবেদন জানান, যেহেতু ওই কোম্পানির অংশীদারিত্ব নিয়ে ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের হয়েছে। তাই এই প্রেক্ষাপটে রমাকান্তবাবুর সাংবাদিক সম্মেলনে একতরফা দাবির উপর ভিত্তি করে কোনও সংবাদ পরিবেশন না করাটাই উচিত। কেননা রমাকান্ত বর্মন যে অভিযোগ করেছেন তা এক ধরনের আদালতকে প্রভাবিত করার চেষ্টা।’ এই কোম্পানির মালিকানা নিয়ে যেহেতু ছ’ টি মামলা রুজু হয়েছে তাই খবর করার ক্ষেত্রে এই মামলাগুলির অভিযোগও প্রাধান্য পাওয়া উচিত বলেই মনে করছেন তাঁতিয়া গ্রুপের আইনজীবী অয়ন চক্রবর্তী। তিনি বলেন, কোনও সংবাদমাধ্যম একতরফা খবর করে থাকলে তা নীতিগতভাবে ঠিক নয়। কেননা বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন এবং বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে সেই প্রেক্ষাপটে একজনের বক্তব্যের উপর ভিত্তি করে একতরফা খবর আদালত অবমাননার পাশাপাশি এই মামলাগুলি কে প্রভাবিত করার চেষ্টার মধ্যেও পড়ে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...