Wednesday, June 10, 2026

রাজীব এভাবে পালিয়ে বেড়িয়ে বদনাম বাড়াচ্ছেন কেন?

Date:

Share post:

রাজীবকুমারের পেশাদারি দক্ষতা নিয়ে প্রশংসার বন্যা বয়ে যায়। কিন্তু এই কি তার নমুনা? অপরাধ করে গা ঢাকা দেওয়া দাগি অপরাধীর মত আচরণ করে তিনি কি তাঁর নামের প্রতি সুবিচার করছেন? তাহলে চোর-পুলিশের পার্থক্য রইল কী? দুর্ভাগ্যের হলেও সত্যি, হাইপ্রোফাইল এই পুলিশ অফিসারের জন্য এই মুহূর্তে নাম ডুবছে তাঁরই বাহিনির। লোকে বলছে, ঠেলায় পড়লে পুলিশকেও তাহলে পালিয়ে বেড়াতে হয় !

তিনি যদি সৎই হবেন, তিনি যদি কোনও দোষ নাই করে থাকবেন তাহলে গা ঢাকা দিয়ে আছেন কেন? পালিয়ে বেড়াচ্ছেন কেন? নির্দোষ হলে তো উচিত ছিল মাথা উঁচু করে তদন্তে সহযোগিতা করা। তা না করে যিনি পালিয়ে বেড়াচ্ছেন তিনি আসলে সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। নিজের নাম ডুবিয়ে কাদের বাঁচাতে চাইছেন? এবং কেন? তাঁর কার্যকলাপই তো বুঝিয়ে দিচ্ছে তিনি অপরাধী।

বহু লোককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ রয়েছে এই পুলিশ অফিসারের বিরুদ্ধে। কালের পরিহাস, এবার নিজের কুকীর্তিতে নিজেই ফেঁসে গেছেন।

আরও পড়ুন-রাজীব না এলে অপেক্ষা না অভিযান, বৈঠকে সিবিআই

 

 

Related articles

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...

বিশ্বকাপের আগেই শুরু মেসি ম্যাজিক, জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল আর্জেন্টিনা(Argentina)। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা(Argentina)। ভক্তদের স্বস্তি দিয়ে গোলে ফিরলেন লিও।...