Wednesday, March 18, 2026

রাজীবকে বাড়তি সময় দিয়েই সোমবারের অপেক্ষায় CBI

Date:

Share post:

রাজীব কুমারের জন্য CBI আজ, রবিবারও CGO কমপ্লেক্সে অপেক্ষা করছে। আইনি জটিলতা এড়াতেই বাড়তি এই 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে বলে CBI সূত্রের খবর।

শনিবার রাজীব কুমার না আসার পরেই CBI-এর যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব শীর্ষ অফিসারদের একটি দল নিয়ে আইনজীবী ওয়াই জে দস্তুরের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। সেখানেই চূড়ান্ত হয়েছে, রাজীব কুমারকে CGO কমপ্লেক্সে আসার জন্য বাড়তি একদিন সময় দেওয়া হবে। রাজীব এলে ভালো, না এলে
CBI সোমবার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজ্যের বর্তমান গোয়েন্দা কর্তার বিরুদ্ধে। প্রসঙ্গত হাইকোর্ট রাজীবের রক্ষাকবচ ফিরিয়ে নেওয়ার পর শনিবারই রাজীবকে CBI দফতরে তলব করা হয়েছিলো।তদন্তকারীরা দিনভর অপেক্ষা করেও দেখা পাননি রাজীবের। জানা গিয়েছে, রাজীব কুমারের আইনজীবী ই-মেল করে আরও এক মাস সময় চেয়েছেন CBI-এর কাছে। কিন্তু সেই আবেদন CBI সঙ্গে সঙ্গে খারিজ করেছে।

বস্তুত, রাজীব নিজেই যে পরিস্থিতি সৃষ্টি করেছেন তাতে তাঁকে হেফাজতে নেওয়া ছাড়া বিল্প কোনও পথ আর খোলা নেই কেন্দ্রীয় তদন্তকারীরা সামনে।
সারদা-মামলার তদন্তে ধারাবাহিকভাবে অসহযোগিতা করে চলেছেন রাজীব কুমারকে। তবুও ‘দক্ষ’ এই অফিসারকে গ্রেফতার করতে রীতিমতো হোমওয়ার্ক চালাচ্ছেন CBI কর্তারা। আইনের সমস্ত খুঁটিনাটি দিক দেখে নিয়েই চূড়ান্ত পদক্ষেপ করবে CBI আধিকারিকরা। রাজীব কুমার এখনও গোপন ডেরায় রয়েছেন। তাঁর সমস্ত ফোন বন্ধ, এমনকি তাঁর দেহরক্ষীর ফোনও বন্ধ। CBI নিশ্চিত, সোমবার আদালতে আগাম জামিনের আবেদন করবেন রাজীব কুমার। একাধিক আদালতে ক্যাভিয়েট করে রেখেছে CBI, যাতে একতরফা শুনানি না হয়।
তবে জানা গিয়েছে, CBI এই মুহূর্তে সলতে পাকাচ্ছে সোমবারের জন্যই।

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...