Wednesday, March 18, 2026

নবান্নে সিবিআই, হাতে 4 চিঠি

Date:

Share post:

রাজীব কুমারকে ধরতে এবার নবান্নে গেল সিবিআই। কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশের কমিশনার রাজীব কুমারের উপর থেকে হাইকোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পরই তাঁকে দেখা করতে বলে সিবিআই। কিন্তু শনিবার দিনভর হাজিরার জল্পনা দিয়ে রেখে শেষ পর্যন্ত রাজীব কুমারের কোনও হদিস পাওয়া যায়নি। সিবিআই সূত্রে খবর, একমাস সময় চেয়ে তদন্তকারী সংস্থাকে ইমেল করেছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। সিবিআই আধিকারিকরা প্রাথমিকভাবে সেই ইমেল পাননি বলে দাবি করেছিলেন। তবে রাজীব কুমারকে তাঁরা আর সময় দিতে রাজি নন বলেই সিবিআই সূত্রে খবর। রবিবার বিকেলে নবান্নে সিবিআইয়ের দুজনের এক প্রতিনিধিদল হাজির হয়। চারটি চিঠি নিয়ে যায়। তার মধ্যে দুটি চিঠি দেওয়া হয় রাজ্যের ডিজিকে। মুখ্য ও স্বরাষ্ট্র সচিব উপস্থিত না থাকায়, তাঁদের চিঠি দেওয়া হবে সোমবার। তবে এই চিঠি রাজীব কুমারের হাজিরা প্রসঙ্গে কি না সে বিষয়ে কোনও পক্ষই কিছু জানাতে চায়নি। এই পরিস্থিতিতে সিবিআই, রাজীব কুমার এবং প্রকাশ্যে আসা নিয়ে জল্পনা তুঙ্গে।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...