Tuesday, March 17, 2026

9/11 বর্ষপূর্তিতে 9টা 11মিনিটে জন্ম নিল 9 পাউন্ড 11 আউন্সের শিশু

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়ানক ও কলঙ্কিত দিন হিসেবে পরিচিত 9/11-র বর্ষপূর্তিতে এক বিরল ঘটনা ঘটল। এদিনই রাত 9টা 11 মিনিটে জন্ম নিল এক শিশু। তার ওজন আবার 9 পাউন্ড 11 আউন্স। টেনেসির জার্মানটাউনের এক হাসপাতালে এই ঘটনা ঘটেছে।

সদ্যোজাত কন্যা ক্রিস্টিনার মা বলেন, তাঁর মেয়ে এক ‘ছোটাখাটো বিস্ময়’। ক্রিস্টিনার বাবা জাস্টিন ব্রাউন বলেন, হাসপাতালের অনেকেই তাঁকে মজা করে বলেছেন, যে মেয়ের নামে লটারি খেলতে। হাসপাতালের তরফে ওই শিশুর রেকর্ড তৈরি করার সময়েই তাঁরা চমকে যান। শিশুর জন্মের সময় আর ওজন এবং নির্দিষ্ট দিনটি ভেবে তাঁরা অবাক হয়ে যান।

জাস্টিনও বলেন, ‘ক্রিস্টিনার জন্মের সময়, তার ওজন যখন চিকিৎসকরা ঘোষণা করছেন তখন আমরা সকলেই অবাক হয়ে যাই।’ এটা বলতেই হয়, 9/11-র দুঃখের দিনেও ক্রিস্টিনা যে বিস্ময়কর কাকতালীয় বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিল, তাতে জার্মানটাউনের ওই হাসপাতালের সকলেই বেশ আনন্দ পেয়েছেন।

আরও পড়ুন-রেনবোর বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ভিকুনার ছেলেরা

 

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...