Wednesday, April 1, 2026

স্টাইল স্টেটমেন্টের হদিশ দিয়েছে ‘ক্রাফট গিকি’-র ‘আটপৌরে’ হস্তশিল্প প্রদর্শনী

Date:

Share post:

পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বাকি মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আর পুজো মানেই সাজগোজের বাহার। আর পুজোর সাজে শাড়ি ও তার সঙ্গে মানানসই গয়নার জুরি মেলা ভার। আর সেই কথা মাথায় রেখেই ‘ক্রাফট গিকি’ গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে এক হস্তশিল্পের প্রদশর্নীর আয়জোন করেছিল শুক্রবার, যার নাম রাখা হয় ‘আটপৌরে’। তিনদিন ব্যাপী এই হস্তশিল্পের প্রদর্শনী শেষ হয়েছে রবিবার।

মূলত, লোকশিল্পকে সকলের ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘ক্রাফট গিকি’-র কর্ণধার মিতা মণ্ডল বলেন, ‘পুজোর আগে সকলের কাছে ভাল কিছু পৌঁছে দেওয়াই আমদের লক্ষ্য ছিল। পুজোর সময় হাতের কাজের সব গৃহস্থলীর জিনিসের পাশাপাশি শাড়ি, গয়না দিয়ে নিজেকে সাজান ও ঘরকেও সাজান, এটাই চেয়েছি আমরা।’

এই প্রদর্শনীতে শাড়ি, কুর্তি, বিভিন্ন টেরাকোটার গয়না, টেবিল ল্যাম্প, কফি মাগ, ফটোফ্রেম সহ আরও অনেক সম্ভার পাওয়া যায়। তিনদিনের এই প্রদর্শনীতে ভিড়ও নেহাত কম ছিল না। সব মিলিয়ে ‘ক্রাফট গিকি’ আয়োজিত এই ‘আটপৌরে’ হস্তশিল্প প্রদর্শনী জমে উঠেছিল, তা বলাই যায়।

Related articles

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং...

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। বড়েঞায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...