Tuesday, March 31, 2026

পুলিশি হেনস্থার জেরে আত্মহত্যার অভিযোগ, কারণ জেনে নিন

Date:

Share post:

পুলিশি হেনস্থার জেরে আত্মহত্যার অভিযোগ উঠল চন্দননগরে। সোমবার ঝুলন্ত এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে শুরু হয়ে যায় চাঞ্চল্য। মৃতের নাম কাঞ্চন দাস (35)। তিনি চন্দননগরের তাঁতি পাড়ায় স্ত্রী ও 10 বছরের ছেলেকে নিয়ে থাকতেন।

পেশায় রঙমিস্ত্রি কাঞ্চন দাস পুলিশি হেনস্তার কারণেই অবসাদে ভুগছিলেন এবং তার জেরেই এদিন তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ আনল পরিবার। জানা গিয়েছে, পুলিশ তাঁকে কয়েকদিন যাবৎই খুঁজছিল। তবে তাঁর দেখা মিলছিল না। কয়েকদিন আগেও কাঞ্চন এই পুলিশি হেনস্তার কারণেই বোলপুর পালিয়েও গিয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে সম্প্রতি তিনি ফিরেও এসেছিলেন। গতকাল রবিবার রাতে ছেলেকে নিয়েই শুয়ে ছিলেন কাঞ্চন। পুলিশ রাতে বাড়ি আসছে জানতে পেরে বাড়ির ছাদ টপকে পালিয়ে যায়। ছেলে জানায়, বাবার খোঁজ সে জানে না। তবে বেশ গভীর রাতেই তার বাবা ফিরে আসে ও অন্য ঘরে শুতে চলে যায়।

আজ সোমবার সকালে ওই ঘর থেকেই কাঞ্চনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর স্ত্রীর বক্তব্য, স্বামী কয়েকজন পুরনো বন্ধুদের সঙ্গে শুধু যোগাযোগ রাখতেন। আর সেই অভিযোগেই পুলিশ তাঁকে খুঁজছিল। পুলিশের অবশ্য দাবি, যে বন্ধুদের কথা কাঞ্চন দাসের স্ত্রী জানিয়েছে, তারা আসলে দুষ্কৃতী।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...