Saturday, June 27, 2026

ফারুক আব্দুল্লাহ আদৌ গৃহবন্দি নাকি ধৃত, কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের

Date:

Share post:

জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বাতিলের পর উপত্যকার প্রথম সারির রাজনীতিবিদদের অনেককেই গৃহবন্দি করে রাখা হয়েছিল। আবার তাদের মধ্যে কাউকে পরে গ্রেফতার করা হয় । প্রবীণ রাজনীতিবিদ ফারুক আব্দুল্লাহ আদৌ গৃহবন্দি নাকি ধৃত এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি কেন্দ্র। তাই তাঁর বর্তমান পরিস্থিতি জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে নোটিশ পাঠালো দেশের সর্বোচ্চ আদালত। প্রবীণ এই রাজনীতিবিদের বর্তমান পরিস্থিতি জানার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তামিলনাড়ু এমডিএমকে নেতা ভাইকো। তার সেই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট সোমবার এই নির্দেশ দিয়েছে।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...