Thursday, April 9, 2026

শোভন এখন বিশ বাঁও জলে!

Date:

Share post:

শোভন-বৈশাখী ক্লোজড চ্যাপ্টার। রবিবার, সাফ জানিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির এই বক্তব্যই বলে দিচ্ছে, বিজেপিতে এই জুটি এখন প্রাক্তন। ফলে যে লক্ষ্য নিয়ে দুজনে এগোচ্ছিলেন, তার মাঝ পথেই সলিল সমাধি হয়েছে।

যেভাবে বিতর্ক তৈরি করে দুজনে বিজেপিতে যোগ দিয়েছিলেন তা ছিল দেখার মতো। কিন্তু যোগদানের পরদিন থেকেই বিতর্ক। তারপর ক্রমান্বয়ে দলীয় নেতাদের বক্রোক্তি। কলকাতার প্রাক্তন মেয়র বুঝতে পারলেন, এখানে টেকা দায়। তাই নিজেদের সরিয়ে এনে পুরনো দলকে নিয়ে ফের নজর কাড়া কথা বলা শুরু করলেন। প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে তৃণমূলে ফিরে এলেও দলে বৈশাখী কতখানি গ্রহণযোগ্য! রাজনৈতিক ব্যাপারেও বৈশাখী যেভাবে শোভনের মুখপত্র হয়ে উঠেছেন, তা দলের শীর্ষস্থানীয় নেতারা ভালভাবে নিচ্ছেন না। আবার বৈশাখীর ইগো রাখতে শোভন দলের বলে দেওয়া পথে আদৌ হাঁটবেন কিনা, সেটাও একটা বড় প্রশঞ্চিহ্ন। ফলে শোভনের বিজেপি অ্যাডভেঞ্চার ব্যর্থ হওয়ার পর তৃণমূলে ফেরা ও মানিয়ে নেওয়া আপাতত বিশ বাঁও জলে।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...