Sunday, June 28, 2026

এতো প্রাণী থাকতে বিশ্বকর্মার বাহন হাতি কেন জানেন?

Date:

Share post:

পুরানের প্রণাম মন্ত্রে বিশ্বকর্মাকে মহাবীর বলে বর্ণনা করা হয়েছে। আর দেবতা বিশ্বকর্মা যেমন মহাবীর ঠিক, তেমনি তাঁর বাহন যে হবে অর্থাৎ তাঁকে বহন করার ক্ষমতা যার থাকবে, তাকেও অমোঘ ক্ষমতার অধিকারী হতে হবে। স্থলভুমিতে হাতির মতো শক্তিশালী প্রাণী আর দুটি দেখতে পাওয়া যায় না।

হাতির এই ক্ষমতার ব্যবহার আজ থেকে নয়, বহু প্রাচীন কাল থেকেই করে আসছে মানুষ। প্রাচীন কালে রাজারা যুদ্ধে যাবার সময় সঙ্গে নিয়ে যেত হাতি বাহিনী। আর এই বাহিনী তারা প্রবল ভাবে ব্যবহার করতেন যুদ্ধে। যাদের কাছে এই হাতি বাহিনীর সংখ্যা বেশি থাকতো তাদের যুদ্ধে জয় ছিল নিশ্চিত। তাই এই স্থলভুমির অন্যতম শক্তিমান প্রাণী এই দিক থেকে মহাবীর বিশ্বকর্মার বাহন হওয়ার যোগ্যতা অর্জন করে।

আবার অন্য দিক দিয়ে ভাবলে হাতির কিন্তু কোনও হাত নেই। তবে তার আছে একটি শুঁড়। এই শুঁড়কে আবার কর বলা হয়। তাই হাতির এক নাম ‘করী’। কর’ শব্দটির উৎপত্তি ‘কৃ’ ধাতু থেকে। হাতি এই শুঁড়ের মাধ্যমেই জল পান করে, খাবার সংগ্রহ করে, গাছের ডালপালা ভেঙে বা শুড় দিয়েই জড়িয়ে ধরে সবকিছুকে। অর্থাৎ, শুঁড়কে হাতি নানারকম ভাবে ব্যবহার করে। এর দ্বারা তার শিল্পকর্ম প্রকাশ পায়। অর্থাৎ, শিল্পের মাধ্যমেই কর্মসংস্থান করে হাতি তার শুঁড়ের মাধ্যমে। এই দিক দিয়ে যেহেতু বিশ্বকর্মা কর্মের দেবতা এবং হাতির শুঁড় দিয়ে নানান কর্মে সিদ্ধ, তাই হাতিকেই বিশ্বকর্মার বাহন হিসাবে মেনে নেওয়া হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...