Wednesday, April 8, 2026

বারাসত আদালতেও মিলল না সুরক্ষা, কোর্ট বদলাচ্ছে রাজীবের

Date:

Share post:

আগাম জামিন মামলার এক্তিয়ার নেই, রাজীবের আবেদন ফিরিয়ে জানাল বারাসত আদালত। দিনভর চরম টানাপোড়েন। সন্ধের মুখে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারের আগাম জামিনের আবেদনের প্রেক্ষিতে বারাসতের জেলা জজ একথা জানান। গত শুক্রবার, রাজীব কুমারের গ্রেফতারিতে অন্তর্বর্তীকালীন স্থাগিতাদেশ প্রত্যাহার করে নেন কলকাতা হাইকোর্টে বিচারপতি মধুমতী মিত্র। মঙ্গলবার, বারাসতের জেলা আদালতের বিচারক কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের আগাম জামিনের আবেদনের প্রেক্ষিতে বারাসত আদালতের বিচারক জানান, এই মামলার শুনানির এক্তিয়ার নেই এই আদালতের। ফলে হাইকোর্টের রায়ই বহাল রাখেন তিনি। বিচারক জানান, রাজীবকে আগাম জামিন দেওয়ার এক্তিয়ার নেই দায়রা আদালতের। এই বিষয়ে যেতে হবে আলিপুর এসিজিএম আদালতে। তাঁকে ম্যাজিস্টেটের দ্বারস্থ হতে হবে বলে জানিয়ে দিলেন বারাসত আদালতের বিচারক। এর ফলে এখন চরম বিপাকে রাজীব কুমার।

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...