Tuesday, May 19, 2026

লোক পাঠিয়ে ফ্ল্যাট থেকে নথি পাচারের অভিযোগ রাজীব কুমারের বিরুদ্ধে

Date:

Share post:

রাজীব কুমার এখনও ফেরার। তিনি কোথায়, এখনও CBI তা জেনে উঠতে পারেনি। ওদিকে ইতিমধ্যেই CBI রাজীব কুমারকে পাকড়াও করতে 14 সদস্যের এক বিশেষ দল গঠন করেছে। তার মাঝেই এক চাঞ্চল্যকর ঘটনা। বুধবার সকালে রাজীব কুমারের প্রাক্তন আপ্ত সহায়ক পৌঁছে যান রাজীবের বাসভবনে। অল্পসময় বাড়িতে ছিলেন তিনি। খালি হাতে বাড়িতে ঢুকে কিছু ফাইলপত্র হাতে নিয়ে বেরিয়ে গেলেন। গাড়িতে উঠে রওনা দিলেন গন্তব্যে। পরে জানা গিয়েছে বাড়িতে ঢোকা ব্যক্তির নাম শুভম বন্দ্যোপাধ্যায়। তিনি একসময় রাজীব কুমারের আপ্ত সহায়ক ছিলেন। এখন তিনি ভবানীভবনে CID-তে কর্মরত। বিভিন্ন সময়ে রাজীব যেখানে যেখানে পোস্টিং ছিলেন, সব জায়গাতেই এই শুভম তাঁর আপ্ত সহায়ক থেকেছেন। এদিন শুভম বন্দ্যোপাধ্যায়ের রাজীবের বাড়িতে আসা ও কিছু ফাইল নিয়ে বেরিয়ে যাওয়ার পর অভিযোগ উঠেছে, ফ্ল্যাটে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথি রাজীব কুমার সরানোর কাজ শুরু করেছেন। যদিও রাজীব কুমারের আপ্ত সহায়ক থাকা শুভম এ বিষয়ে মুখ খোলেননি।

আরও পড়ুন – রাজীবের আর্জিতে সায় দিলেও আজ আগাম জামিনের শুনানি নয় আলিপুর আদালতে

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...