Wednesday, April 8, 2026

রাজীবের আর্জিতে সায় দিলেও আজ আগাম জামিনের শুনানি নয় আলিপুর আদালতে

Date:

Share post:

ঘড়িত কাঁটায় ঠিক দুপুর দুটো। আলিপুর এসিজেএম আদালতে আসেন ADG CID আইপিএস রাজীব কুমারের আইনজীবী গোপাল হালদার। এরপর তিনি 9 নম্বর কোর্টে সুব্রত মুখোপাধ্যায়-এর এজলাসে শুনানির জন্য আবেদন করেন। বিচারপতি মিনিট পাঁচেক তাঁর বক্তব্য শোনার পর রাজীব কুমারের আইনজীবীর আর্জি মেনে নেন। বিচারপতি তাঁকে জানান, রাজীব কুমারের বক্তব্য না শুনে সিবিআই-এর জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির আর্জির মামলা শোনা হবে না। আলিপুর আদালতের বিচারক এই মামলায় একতরফাভাবে শুনানি করবে না। মামলা আদালতে উঠলে রাজীব কুমারের বক্তব্যও শোনা হবে।

প্রসঙ্গত, সিবিআইকে একতরফা সুযোগ না দিয়ে বুধবারই আলিপুর আদালতের দ্বারস্থ হন রাজীবের আইনজীবীরা। তাঁদের আবেদন ছিল, যদি সিবিআই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার আর্জি জানায়, তবে যেন তাঁদেরও কিছু বলতে দেওয়া হয়। অর্থাৎ, সব পক্ষের কথা শুনেই যেন নির্দেশ দেয় আদালত। বিচারকও সেই আর্জি মেনে নেন।

আরও পড়ুন – ফেরার আসামী ধরার দায়িত্বে যিনি, তিনি এখন পলাতক: রাজীব প্রসঙ্গে সুজন

যদিও রাজীবের আইনজীবীর এদিন আলিপুর কোর্টে আগাম জামিনের আবেদন করেননি। কারণ, এখনও বারাসতের এমপি, এমএলএ বিশেষ আদালত থেকে অলিপুরে সারদা মামলা সংক্রান্ত কোনও আইনি নথি আসেনি।

ফলে এদিন রাজীবের আগাম জামিনের মামলার শুনানি হওয়ার সম্ভাবনা নেই। আইনজীবীদের কথায়, বারাসত আদালত থেকে জুডিসিয়াল রেকর্ড আসতে মোটামুটি 24 ঘণ্টা সময় লাগে। তবে বিচারক বক্তব্যে একটা বিষয় অন্তত স্পষ্ট, রাজীব আগাম জামিন মামলায় একতরফা শুনানি হওয়ার সম্ভবনা কম।

আরও পড়ুন – রাজীব কুমারের খোঁজে বিশেষ টিম সিবিআই-এর

Related articles

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...