Thursday, April 9, 2026

500 টাকার মোদির ফটো স্ট্যান্ড বিক্রি হল 1কোটিতে!

Date:

Share post:

সরকারি কাজে গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রচুর উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সব উপহার এবার নিলামে তোলা হয়েছে। সেই নিলামেই মোদির ছবি সম্বলিত একটি ফটো স্ট্যান্ডের দাম রাখা ছিল মাত্র 500 টাকা। দিনের শেষে সেটি বিক্রি হল এক কোটি টাকায়।

এত দাম ওঠার কারণ, ফটো স্ট্যান্ডটিতে গুজরাতি ভাষায় নরেন্দ্র মোদির কয়েকটি বার্তা লেখা ছিল। প্রধানমন্ত্রী সেই বার্তা বিক্রি হল কোটি টাকায়। এছাড়াও বাছুরকে দুধ খাওয়াচ্ছে গোরুর একটি ধাতুর ভাস্কর্য প্রথমে বেস প্রাইস ছিল দেড় হাজার টাকা। সেটি বিক্রি হয়েছে 51 লক্ষ টাকায়। এছাড়া গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির দেওয়া উপহার রুপোর মঙ্গলঘট বিক্রি হয়েছে এক কোটি টাকায়। শাল, পাগড়ি-সহ অন্যান্য উপহার নিলামে উঠেছে।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...