Wednesday, April 8, 2026

অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের পরেই অসুস্থ 15, আতঙ্ক ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে

Date:

Share post:

অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়ার পরেই অসুস্থ 15 জন রোগী। এই ঘটনা ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়ায় নদিয়ার ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সূত্রের খবর, অজানা জ্বর নিয়ে মোট 29 জন রোগী চলতি সপ্তাহে ভর্তি হয়েছিলেন ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মঙ্গলবার, তাঁদের মধ্যে 15 জনকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়। এরপরই তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। খিঁচুনি শুরু হয়। তৎক্ষণাৎ রোগীদের ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রে রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে রোগীদের সঙ্গে দেখা করতে যান কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

আরও পড়ুন-জল অপচয় রুখতে বিশেষ উদ্যোগ পুরসভার

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...