Wednesday, March 25, 2026

রাজীবের হয়ে কোর্টে সিবিআইর চড়া বিরোধিতায় বৈশ্বানর

Date:

Share post:

আলিপুর কোর্টের শুনানিতে সিবিআইর বিশেষ আইনজীবী কে সি মিশ্র বলার সময় সব থেকে বেশি যার কাছ থেকে বাধা পেলেন, তিনি তৃণমূলের আইনজীবী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। আলিপুর কোর্ট তাঁর ঘাঁটি। ফলে রাজীবের আইনজীবী গোপাল হালদারের পাশে সক্রিয়ভাবে দাঁড়িয়ে যান তিনি। মিশ্র যখন বলছিলেন, তখন ক্রমাগত বাধা দিয়ে তার ছন্দ কেটে দেওয়ার চেষ্টা করেন তিনি। বৈশ্বাকে বলতে দেখা যায়,” এক কথা বলবেন না”,” এটা কোনো যুক্তি না”, ” আপনার কথা কেউ শুনছে না।” এ ধরণের সংলাপ। বৈশ্বার আইনজীবী টিমও ছিল সক্রিয়। বস্তুত একসময় দেখা যায় সিবিআই আইনজীবীর কথাই শোনা যাচ্ছে না। রাজীবশিবির সূত্রে শোনা যাচ্ছে, সিবিআইয়ের আইনজীবীকে এখন থেকে এভাবেই ব্লক করার রণকৌশল নেওয়া হবে। বৈশ্বার পারফরমেন্সে এই শিবির খুশি। আলিপুর কোর্ট থেকে তাঁরা কাঙ্খিত সুরক্ষা পাবেন রাজীবশিবির আশাবাদী।

আরও পড়ুন-রাজীব মামলায় আদালতে তুমুল বিতণ্ডা, রায়দান পরে

 

Related articles

শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের...

কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রহসন: পথে নেমে প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে ধোঁয়াশার শেষ নেই। পরিশেষে হয়রান...

রামনবমী ঘিরে কড়া নিরাপত্তা, উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে

রামনবমীকে সামনে রেখে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করল রাজ্য প্রশাসন। বুধবার বিকেলের ওই বৈঠকে...

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...