Wednesday, June 17, 2026

রাজীব মামলায় আদালতে তুমুল বিতণ্ডা, রায়দান পরে

Date:

Share post:

আদালত চত্বরে টানটান উত্তেজনার মধ্যেই আলিপুর এসিজেএম-এ আদালতে শুরু হয়েছে রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি। বৃহস্পতিবার, বেলা পৌনে তিনটে নাগাদ শুনানি শুরু হয়। প্রথম থেকেই সুর চড়ান রাজীব কুমার ও সিবিআই-এর আইনজীবী গোপাল হালদার ও কে সি মিশ্র। প্রথমে প্রাক্তন পুলিশ কমিশনারের গ্রেফতারির আর্জি জানায় তদন্তকারী সংস্থা। জবাবে বিচারক বলেন, সব ক্ষমতা থাকা সত্ত্বেও কেন রাজীব কুমারকে ধরতে পারছে না সিবিআই। সিবিআইয়ের আইনজীবী অভিযোগ করেন, তথ্য নষ্ট করেছেন রাজীব। এরফলে তাঁকে বাইরে রেখে তদন্ত চালানো সম্ভব নয়। এর আগে, রাজীব কুমার জিজ্ঞাসাবাদে জানান, তিনি নন, অর্ণব ঘোষই সারদা মামলার তদন্ত করেন। এদিনের শুনানিতে, সিবিআইয়ের আইনজীবী জানান, রাজীবের কথাতেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়েছেন অর্ণব। সিবিআইয়ের কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আমরা তদন্ত করছি। রাজীব কিন্তু সাহায্য করছেন না। তিনি জানান, আইন মেনেই রাজ্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কে সি মিশ্র দাউদ ইব্রাহিমের প্রসঙ্গও টেনে আনেন। রাজীব কুমারের পক্ষে সওয়াল করতে গিয়ে তাঁর আইনজীবী গোপাল হালদার জানান, সিবিআই-এর সব নোটিশের জবাব দিয়েছেন রাজীব। তাহলে কীভাবে সিবিআই বলছে তদন্তে সহযোগিতা করছেন না রাজীব? দুপক্ষের সওয়াল জবাবের পরে রায়দান আপাতত স্থগিত রাখেন বিচারক।

আরও পড়ুন-এন আর সি নিয়ে হয়রানি বন্ধ হোক, অমিতকে বললেন মমতা

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...