Tuesday, June 16, 2026

বাম আমলে GB থেকে নিয়োগ রাজন্যার বাবার, SACT শিক্ষকের দার্জিলিঙে বাংলো! পর্দা ফাঁস তৃণমূলের

Date:

Share post:

তৃণমূল আমলে কলেজে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন সাসপেন্ডেড তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) নেত্রী রাজন্যা হালদার (Rajanya Halder)। সংবাদ মাধ্যমে গিয়ে সুর চড়িয়েছেন। অথচ বাম আমলে এই রাজন্যার বাবা ঋত্বিক হালদারের নিয়োগ হয় পরীক্ষা ছাড়া GB থেকে। আর সেই SACT শিক্ষকের কাজ করেই না কি তিনি দার্জিলিঙে বাংলো তৈরি করেছেন। তথ্য দিয়ে এই পর্দা ফাঁস করলেন তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল (Mrityunjay Paul)। সরাসরি রাজন্যার নাম না করে, নিজের স্যোশাল মিডিয়া পোস্টে তীব্র কটাক্ষ করে মৃত্যুঞ্জয় লেখেন, যিনি মিডিয়াতে গিয়ে তৃণমূল আমলের কন্ট্রাকচুয়াল নিয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা বাবাই জয়পুরিয়া কলেজের SACT শিক্ষক!

কসবা ল কলেজের গণধর্ষণ মামলার তদন্তে নেমে সামনে আসে, মনোজিৎ ওই কলেজেই চুক্তিভিত্তিক কর্মী। কীভাবে তাঁর নিয়োগ হল? এই নিয়ে প্রশ্ন তুলে গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমের আলো টানার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজন্যা (Rajanya Halder)। দলবিরোধী মন্তব্য ও কাজের জন্য আগেই তাঁকে টিএমসিপি থেকে সাসপেন্ড করা হয়। মনোজিৎ-ইস্যুকে হাতিয়ার করে আবার পাদপ্রদীপের আলোয় আসার চেষ্টা করছেন রাজন্যা। বিবেকের ভূমিকায় নেমে নানা অভিযোগ তুলছেন। কখনও নিউজ চ্যানলে বসে কাঁদছেন বাংলা ছবিতে অভিনয় করা রাজন্যা। এই রাজন্যা শুধু মনোজিতের কীর্তি নিয়ে নয়, প্রশ্ন তুলছেন তাঁর নিয়োগ নিয়েও।

কিন্তু এখানেই প্রশ্ন, তাঁর বাবা ঋত্বিক হালদারের নিয়োগই তো সিপিএম আমলে তৎকালীন শাসকদলের সঙ্গে সক্ষ্যতার মাধ্যমে SACT শিক্ষক। হিসেবে হয়েছে। কোন যুক্তিতে এখন এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন রাজন্যা!

SACT শিক্ষক কী?
State Approved Contractual Teacher- তাঁদের কোনও পরীক্ষা না দিয়েই কলেজের গর্ভনিং বডির মাধ্যমে শিক্ষক ও শিক্ষাকর্মীর ঘাটতি মেটাতে এই নিয়োগ করা হত। জিবি-র এই নিয়োগের এক্তিয়ার আছে। কলেজ ফান্ড থেকেই এঁদের বেতন দেওয়া হত। বাম আমলে তাঁদের সঙ্গে সখ্যতার মাধ্যমে জয়পুরিয়া কলেজে SACT শিক্ষক হন কসবা ল কলেজে মনোজিৎ মিশ্রর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা রাজন্যার বাবা ঋত্বিক হালদার।
আরও খবর৯ জুলাই বামেদের ধর্মঘট: রাজ্য সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক

একই সঙ্গে রাজন্যা বলেছিলেন, তাঁর বাবার না কি দার্জিলিং-এ বাংলো আছে। এখনও তৃণমূলের প্রশ্ন, একজন SACT শিক্ষক কত বেতন, যে তিনি দার্জিলিং-এ বাংলো করতে পারেন?

তাঁর ছবি AI দিয়ে বিকৃত করে ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন রাজন্যা। নিজের পোস্টে রাজন্যার নাম সরাসরি করেননি তৃণমূল মুখপাত্র (Mrityunjay Paul)। মোক্ষম খোঁচা দিয়ে লিখেছেন,
“AI নেত্রীর বাবা।
যিনি মিডিয়াতে গিয়ে তৃণমূল আমলের কন্ট্যাকচুয়াল নিয়োগ নিয়ে প্রশ্ন তুলছে।
মাননীয় হালদার বাবু জয়পুরিয়া কলেজের SACT শিক্ষক।
যার নিয়োগ ও কলেজ সার্ভিস কমিশন থেকে হয়নি।কলেজের GB থেকে চাকরি পেয়েছে ২০০৪ সালে।
তখন সিপিআইএম সরকার।
SACT এর চাকরি করে দার্জিলিং-এ বাংলো।
হে ঈশ্বর “

Related articles

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...