Monday, March 30, 2026

মহাকাশে মানুষ পাঠাতে দশ হাজার কোটি খরচ করবে ভারত

Date:

Share post:

চন্দ্রযান-2 এর পর গগনযান প্রকল্প। উন্নত পর্যায়ের মহাকাশ গবেষণা নিরন্তর চালু রাখতে ইসরোকে ঢেলে সাহায্য করতে চায় কেন্দ্র। তাই গগনযান প্রকল্পকে সফল করতেও অর্থের কার্পণ্য করা হবে না। আগামী 2022-এ মহাকাশে মানুষ পাঠাতে চায় ভারত। সেই লক্ষ্যে বায়ুসেনার 12 জন পাইলটকে প্রাথমিকভাবে বাছা হয়েছে। রাশিয়ায় তাঁদের প্রশিক্ষণের পর বাছাই মহাকাশচারীদের চূৃড়ান্ত করবে ইসরো। 2022 সালে মহাকাশচারী পাঠানোর খরচ ধরা হয়েছে দশ হাজার কোটি টাকা। এই প্রকল্পের জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করবে ইসরো। মহাকাশচারীদের স্বাস্থ্য সংক্রান্ত মনিটর, প্যারাশুট, আপৎকালীন কিট, মহাকাশের খাদ্য তৈরি করবে প্রতিরক্ষা গবেষণ সংস্থা ডিআরডিও। রাশিয়ায় প্রশিক্ষণের পর চূড়ান্ত পর্যায়ে মহাকাশে পাঠানোর জন্য চারজনকে নেওয়া হবে ।

Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...