Site Logo

সাউথ সিটি মলে উদযাপিত নারী দিবস, বিশিষ্টদের উপস্থিতিতে নারীশক্তির জয়গান

EBBS Desk·
সাউথ সিটি মলে উদযাপিত নারী দিবস, বিশিষ্টদের উপস্থিতিতে নারীশক্তির জয়গান

আন্তর্জাতিক নারী দিবসের আবহে রবিবাসরীয় সন্ধ্যায় দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। সমাজের বিভিন্ন স্তরে নারীদের অবদানকে সম্মান জানাতে এবং তাঁদের সাফল্যের গাথা তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঈশা সাহা এবং বিশিষ্ট চিত্রপরিচালক সুদেষ্ণা রায়।

Sponsored

Sranchi In Article

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে সুদেষ্ণা রায় বলেন, আজকের দিনে নারী শক্তির জয়গান শুধু একদিনের জন্য সীমাবদ্ধ থাকলে চলবে না। সমাজের প্রতিটি ক্ষেত্রে মহিলারা যেভাবে নিজেদের যোগ্যতায় জায়গা করে নিচ্ছেন, তাকে সম্মান জানানো প্রয়োজন। অভিনেত্রী ঈশা সাহার কণ্ঠেও শোনা গেল একই সুর। তিনি বলেন, মহিলারা এখন আর কোনো বাধা মানতে রাজি নন। কর্মক্ষেত্র থেকে ঘর— সর্বত্রই তাঁরা সমান দক্ষতায় সাফল্যের স্বাক্ষর রাখছেন।

এদিন সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত এমন কয়েকজন নারীকে বিশেষভাবে সম্মানিত করা হয়, যাঁদের জীবনসংগ্রাম ও সাফল্য অন্যদের কাছে অনুপ্রেরণাদায়ক। তাঁদের লড়াইয়ের কাহিনী শুনে উপস্থিত দর্শকরা আবেগপ্রবণ হয়ে পড়েন।

সাউথ সিটি মল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ দিনটির তাৎপর্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতি বছরই তাঁরা এমন আয়োজন করে থাকেন। এদিনের অনুষ্ঠানে নারী ক্ষমতায়নের বার্তা দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। মল চত্বরে উপস্থিত দর্শকদের ভিড় এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন- তৃণমূল না থাকলে ‘রোহিঙ্গা’ বলে তাড়িয়ে দিত! বিজেপির নাম কাটার চক্রান্তের বিরুদ্ধে সরব অধ্যাপিকা তানভীর নাসরিন

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from অন্যান্য

View All →