শারদোৎসবের আনন্দে শহর যখন মাতোয়ারা, তখনই গহনাপ্রেমীদের জন্য বিশেষ প্রদর্শনী ও উৎসবের ডালি সাজিয়ে হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। সংস্থার জনপ্রিয় প্রদর্শনী ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৬’ এবার পা রাখল চব্বিশতম বর্ষে। ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ প্রদর্শনী চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। সম্প্রতি এক বিশেষ সাংবাদিক সম্মেলনে এই প্রদর্শনীর উদ্বোধন এবং দেবী বন্দনায় তৈরি বিশেষ গহনার সম্ভার ‘শক্তিরূপেনী’ উন্মোচন করেন সংস্থার দুই ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা।
উৎসবের দিনগুলিতে ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে সাজানো হয়েছে এবারের সম্ভার। ডিজাইনার হস্তনির্মিত অলঙ্কার থেকে শুরু করে ট্র্যাডিশনাল ও আধুনিক বিয়ের গহনার বিপুল সম্ভার রয়েছে এই প্রদর্শনীতে। পাশাপাশি সাধ্যের মধ্যে হিরের গহনা, গ্রহরত্ন এবং মূল্যবান পাথরের সংগ্রহও ক্রেতাদের নজর কাড়বে। সংস্থার নিজস্ব হিরের সংগ্রহ ‘গ্লিটেরিয়া’, রুপোর গয়না ‘সিলভার এক্সপ্রেশনস’ এবং হালফিলের ৯ ক্যারেটের আধুনিক অলঙ্কার ‘রিফ্লেকশনস’ এবারের প্রদর্শনীতে বিশেষ ভাবে জায়গা করে নিয়েছে।
উৎসবের মরশুমে ক্রেতাদের জন্য একগুচ্ছ আকর্ষণীয় উপহার ও ছাড়ের ঘোষণাও করেছে সংস্থা। প্রদর্শনী চলাকালীন প্রতি কেনাকাটাতেই থাকছে নিশ্চিত উপহার। সোনার গয়নায় প্রতি গ্রামে মিলবে ৭১১ টাকা ছাড় এবং হিরের গয়নার মজুরিতে থাকছে ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা। এ ছাড়াও রুপোর গয়না ও গ্রহরত্নের এমআরপি-র ওপর ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। শারদীয়া স্বর্ণ সম্ভার ও আসন্ন ধনতেরাস মিলিয়ে রাখা হয়েছে মেগা ড্র-এর সুযোগ, যেখানে ভাগ্যবান তিন জন ক্রেতা জিতে নিতে পারেন স্কুটি। সঙ্গে থাকছে পুরনো হলমার্ক সোনার সম্পূর্ণ বিনিময় মূল্য এবং বিশেষ সঞ্চয় প্রকল্প ‘সোনায় সোহাগা’-র সুবিধাও।
সংস্থার ডিরেক্টর অর্পিতা সাহা জানান, দেখতে দেখতে এই শারদীয়া আয়োজন চব্বিশ বছরে পদার্পণ করল। গহনার সূক্ষ্ম কারুকার্য ও নিজস্ব ডিজাইনের কারণে এবারের প্রদর্শনী অন্যান্য বারের তুলনায় অনেক বেশি স্বতন্ত্র। আরেক ডিরেক্টর রূপক সাহা এই দীর্ঘ যাত্রার কৃতিত্ব ক্রেতাদের দিয়ে বলেন, ক্রেতাদের দীর্ঘদিনের আস্থা ও সমর্থনের কারণেই এই সাফল্য। তাঁদের রুচি ও সাধ্যের কথা বিবেচনা করে সেরা মানের অলঙ্কার তুলে দিতে সংস্থা বরাবরই দায়বদ্ধ।
কলকাতা ও ত্রিপুরার সমস্ত শোরুমে একযোগে চলছে এই আয়োজন। কলকাতার গড়িয়াহাট, বেহালা ও বারাসত এবং ত্রিপুরার আগরতলা, ধর্মনগর ও উদয়পুরের সমস্ত শাখায় আগামী ১৬ অক্টোবর পর্যন্ত গ্রাহকেরা এই বিশেষ প্রদর্শনীর সুযোগ পাবেন।














