Imagine there's no heaven
It's easy if you try
No hell below us
Above us , only sky
Imagine all the people
Livin' for today
Ah
তুমি লেননকে হত্যা করেছো ?
আজ্ঞে হ্যাঁ।
তুমি তো লেননকে খুব ভালোবাসতে, তাই না?
আজ্ঞে হ্যাঁ।
হত্যা করার কয়েক ঘণ্টা আগে তুমি লেননের গাওয়া অ্যালবামের ওপর লেননের সই নিয়েছিলে না ?
আজ্ঞে হ্যাঁ।
তুমি তো তাঁর গানে পাগল ছিলে, তুমি তো তাঁর অন্ধ ভক্ত, তাই না ?
আজ্ঞে হ্যাঁ।
তাহলে তোমার এতো প্রিয় মানুষটিকে খুন করলে কেন ?
আজ্ঞে উনি Jesus Christ সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন। তাছাড়া উনি খুব দাম্ভিক, দুর্বিনীত লোক ছিলেন। তাঁর ওই বিলাসবহুল জীবনযাত্রা আমি একদম পছন্দ করতাম না।
যিশু সম্পর্কে কী মন্তব্য করেছিলেন গায়ক ?
আজ্ঞে উনি বলেছিলেন ওঁরা নাকি Jesus Christ-এর চেয়েও বেশি জনপ্রিয়। গান গেয়ে ওঁরা নাকি জনপ্রিয়তায় যিশুকে অতিক্রম করে গেছেন। এই দাম্ভিকতা, এই ঔদ্ধত্য সহ্যের সব সীমা অতিক্রম করে গিয়েছিল।
তাবলে তুমি খুন করে দেবে ?
আজ্ঞে আমাকে তো কেউ তেমন চিনতো না। এবার সবাই চিনবে। আমাকে নিয়ে আলোচনা হবে। আমি বিখ্যাত হয়ে যাবো এবার।
মোটেও না। তুমি কুখ্যাত হয়ে গেলে। তোমার কি মাথা খারাপ ?
Imagine there's no countries
It isn't hard to do
Nothing to kill or die for
And no religion, too
Imagine all the people
Livin' life in peace
You
বিখ্যাত সঙ্গীতশিল্পী জন লেনন ( John Lennon, 1940 -- 1980 ) নিহত হলেন। ১৯৮০ সালের ৮ ডিসেম্বর নিজের বাসভবন দ্য ডাকোটা-র সামনে গুলিবিদ্ধ হলেন তিনি। নিউইয়র্কের ম্যানহাটনে রাত এগারোটার একটু আগে তাঁকে গুলি করেন তাঁরই এক মানসিক বিকারগ্রস্ত ভক্ত মার্ক ডেভিড চ্যাপম্যান। জন লেনন বিখ্যাত বিটলস ব্যান্ডের একজন প্রতিষ্ঠাতা সদস্য।
স্ত্রী ইয়োকা ওনো-কে সঙ্গে নিয়ে রেকর্ডিং স্টুডিও থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির একেবারে সামনে পৌঁছে তিনি আক্রান্ত হন। হত্যাকারী তাঁকে পরপর কয়েকটা গুলি করে । হাসপাতালে পৌঁছোনোর আগেই মৃত্যু হয় গায়কের।
ঘটনার দিন সকালেই লেননের অটোগ্রাফ নিয়েছিলেন ঘাতক মার্ক!
গুলি চালানোর পর পালিয়ে যান নি চ্যাপম্যান।
ঘটনাস্থলেই শান্তভাবে দাঁড়িয়ে বই পড়ছিলেন। পরে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে। বিচারে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়।
গ্রেপ্তারের সময় ঘাতকের হাতে ছিল জন লেননের সদ্য প্রকাশিত ' ডাবল ফ্যান্টাসি ' অ্যালবামের এল পি রেকর্ড। সেদিন বিকেলে স্টুডিও যাওয়ার পথে অটোগ্রাফের জন্য শিল্পীকে ঘিরে ধরেন ভক্তরা। এক ভক্ত এগিয়ে দেন একটি এল পি রেকর্ড। লেনন তাতে সই দেন। যাকে ভালবেসে সই দিলেন লেনন, জানতেন না তারই হাতে তাঁর মৃত্যু হবে কয়েক ঘণ্টা পরই।
You may say I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will be
as one
লেননের প্রথম ব্যান্ড ' দ্য কোয়ারিমেন ' । সঙ্গে ছিলেন বন্ধু পল ম্যাকার্টনি। এর মাঝে পথ দুর্ঘটনায় মারা যান লেননের মা । মায়ের মৃত্যুতে ভেঙে পড়েন গায়ক। শোক ভুলতে আরও আঁকড়ে ধরেন গানকে। এ সময় লিখে ফেলেন তাঁর প্রথম গান ' হ্যালো লিটল গার্ল ' ।
সে বছর দলে যোগ দেন লিড গিটারিস্ট জর্জ হ্যারিসন। দলবল নিয়ে লেনন গাইতে যান জার্মানির হামবুর্গে। ১৯৬০ সালে দলটির নাম রাখা হয় ' দ্য বিটলস ' । এরপর ' প্লিজ প্লিজ মি ' ও ' আই ওয়ান্ট টু হোল্ড ইওর হ্যান্ড ' গানের মাধ্যমে তাঁদের খ্যাতি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তাঁরা পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে ।
Imagine no possessions
I wonder if you can
No need for greed
or hunger
A brotherhood of man
Imagine all the people
sharing all the world
You
২১ বছর বয়সে লেনন বিয়ে করেন সিনথিয়া পাওয়েলকে। ১৯৬২ সালে জন্ম নেয় তাঁদের সন্তান জুলিয়ান লেনন। ১৯৬৮ সালে বিয়ে ভেঙে যায়।
তারপরেই ব্যক্তিত্বের সংঘাতে ১৯৭০ সালে ভেঙে যায় ' ফোর ফ্যাভস ' নামে খ্যাত তাঁদের স্বপ্নের ব্যান্ড দ্য বিটলস। ১৯৬৮ তে প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর লেনন আবার বিয়ে করেন। পাত্রী ইয়োকো ওনো। ধনী জাপানি পরিবারের মেয়ে।
ব্যান্ড ভেঙে যাওয়ার পর এককভাবে অনুষ্ঠান করতে থাকেন লেনন।
সৃষ্টি করেন অনবদ্য কয়েকটি গান। ১৯৭৫ সালে লেননের জন্মদিনে পৃথিবীর মুখ দেখে তাঁদের সন্তান সিন লেনন। সিনের জন্মের পর সঙ্গীত থেকে অবসর নিয়ে কিছুটা নিভৃত জীবনযাপন করতে থাকেন শিল্পী।
৫ বছর বিরতির পর ১৯৮০ সালে গানের জগতে আবার ফিরে আসেন লেনন। এই ফিরে আসাই তাঁর মৃত্যুর উপলক্ষ্য হয়ে ওঠে। গণমাধ্যমে তাঁর উপস্থিতি এবং বিতর্কিত নানা মন্তব্যে ক্ষোভ বাড়তে থাকে তাঁর ভক্ত মার্ক ডেভিড চ্যাপম্যানের । লেননকে হত্যার উদ্দেশ্যে হাওয়াই থেকে নিউইয়র্কে চলে আসেন ২৫ বছর বয়সী মার্ক। তারপর ৮ ডিসেম্বর রাত প্রায় এগারোটায় লেননের বাড়ির খুব কাছেই পয়েন্ট থ্রি এইট ক্যালিভারের রিভলবার থেকে পরপর কয়েকটা গুলি করেন গায়কের শরীরে । মৃত্যু হয় লেননের।
You may say I'm a dreamer
But I'm not the only
one
I hope someday you'll join us
And the world will live as one