Thursday, March 5, 2026

কোথায় রাজীব? খুঁজতে মহানগর জুড়ে ছুটল সিবিআই

Date:

Share post:

রাজীব কুমারের সন্ধান পেতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এডিজি- সিআইডি কোথায়? জানতে বৃহস্পতিবার দিনভর মহানগর থেকে বাইপাস ছুটে বেড়াল সিবিআই-য়ের টিম। চারটি দল বৃহস্পতিবার সকাল থেকেই মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। তদন্তকারী সংস্থার 12 জনের যে বিশেষ দল গঠন করা হয়েছে, তারাই চার ভাগে ভাগ হয়ে তল্লাশি করে। বৃহস্পতিবার সকালে আলিপুর এসিজেএম আদালতে যান দুপক্ষের আইনজীবীরা। কোর্ট রুমে যখন শুনানির পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই সময় আদালত চত্বর থেকে ঢিল ছোড়া দূরত্বে আইপিএস মেসে পৌঁছে যায় সিবিআই-এর একটি দল। সেখানে গিয়ে রাজীব কুমারের সম্পর্কে সন্ধান চালানো হয় বলে সিবিআই সূত্রে খবর। তবে, কীভাবে কোনও পরোয়ানা ছাড়া পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি করেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

এদিকে, রাজীব কুমারের নাগাল পেতে মরিয়া সিবিআই ফের চিঠি দিয়েছে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে। জানতে চাওয়া হয়েছে, কোন ফোন নম্বরে পাওয়া যাবে এডিজি-সিআইডি-কে? কীভাবে যোগাযোগ করা যাবে রাজীব কুমারের সঙ্গে? একই সঙ্গে বৃহস্পতিবার, পার্কস্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে গিয়ে হাজিরা দেওয়ার জন্য দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছে। 160 ধারায় দ্বিতীয় নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে একটু ঢিলেঢোলা ছিল। সেই সময়ে সিবিআইয়ের গাড়ি সটান গেট দিয়ে ভেতরে ঢুকে যায়। অফিসাররা খোঁজখবর শুরু করেন। টের পেয়ে তৎপর হয় পুলিশ। কর্ডন করে সিবিআইকে বার করে দেওয়া হয়।

কেন্দ্রীয় দুপুরে আলিপুরের আইপিএস মেসে তল্লাশি চালানোর পরেই, বাইপাসের ধারে বিলাসবহুল হোটেলে পৌঁছয় সিবিআইয়ের দল। রুবির মোড়ের কাছে ওই পাঁচতারা হোটেলের আনাচে- কানাচে তল্লাশি করে তদন্তকারী আধিকারিকরা হোটেলের রান্নাঘরেও পৌঁছে যান বলে খবর। তবে, হোটেলের তরফে জানানো হয়, সিবিআই কেন এসেছিল তারা জানে না। এমনকী, ‘কে রাজীব কুমার?’ এই প্রশ্নও তোলেন হোটেলের এক কর্মী।
এদিকে, সিবিআইয়ের তৎপরতার পরে রাজীবের বাসভবনের সামনেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিবিআই আধিকারিকদের নিরাপত্তার জন্যেও এসেছে এক কোম্পানি আধাসেনা। রাজ্যের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। শুধু সিবিআইয়ের চিঠির উত্তরে জানানো হয়েছে, 17 দিনের ছুটিতে রয়েছেন এডিজি-সিআইডি। এই পরিস্থিতিতে কোথায় রাজীব কুমার? তা খুঁজতে ঘাম ছুটছে দেশের প্রধান তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের।

আরও পড়ুন-পার্ক স্ট্রিটে নাটক, সটান আবাসনে সিবিআই ঢুকতেই সক্রিয় পুলিশ

 

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...