Thursday, April 2, 2026

ধর্ষণের অভিযোগে জেল হেফাজতে চিন্ময়ানন্দ

Date:

Share post:

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দ। শাহজাহানপুরের আইন পড়ুয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার উত্তরপ্রদেশের শাহরনপুরের আশ্রম থেকে তাঁকে গ্রেফতার করে সিট। গ্রেফতারির পর শারীরিক পরীক্ষার জন্য তাঁকে স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদালতে তোলা হলে তাঁকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। গত সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বয়ান দেন আইনের ছাত্রী ওই তরুণী। অভিযোগ, গত এক বছর ধরে ওই তরুণীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন স্বামী চিন্ময়ানন্দ। ২৩ অগাস্ট ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তাতে প্রথমে চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন তিনি। কিন্তু তারপরেই বেপাত্তা হয়ে যান ওই তরুণী। রাজস্থানের জয়পুরে থেকে তাঁকে উদ্ধার করে আদালতে হাজির করানো হয়। বিজেপি নেতার ভয়েই বেড়াচ্ছিলেন বলে জানান নির্যাতিতা। এই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় স্বামী চিন্ময়ানন্দকে।

আরও পড়ুন – ধর্ষণের অভিযোগে জালে চিন্ময়ানন্দ

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...