Monday, June 15, 2026

ভয়ঙ্কর! গায়ে রং দিতেই নাতির গায়ে গরম জল ছুড়ল ঠাকুমা

Date:

Share post:

গায়ে রং দেওয়াতেই হল মর্মান্তিক পরিণতি! হোলির(Holi) দিন ঠাকুমার গায়ে রং দেওয়া হল নাতির অপরাধ! রেগে গিয়ে নাতির গায়ে ফুটন্ত গরম জল ঢেলে দিলেন তিনি। মহারাষ্ট্রের নাগপুরের(Nagpur) কোরাডি এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ফুটন্ত গরম জল ঢালায় শিশুটির সারা শরীর নিমেষের মধ্যে পুড়ে গিয়েছে। গোটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ৩ মার্চ কোরাডি এলাকার আরামশিনে চার বছরের শিশু ওম হরিশ ওয়াঙ্গে হোলির(Holi) দিন রং খেলার সময় পিচকারি দিয়ে মজার ছলে নিজের ঠাকুমার গায়ে রং দেয়। তাতেই রেগে গিয়ে সিন্ধু ঠাকরে নামে ওই মহিলা তাঁর হাতে থাকা ফুটন্ত গরম জল ভর্তি একটি বালতি শিশুটির গায়ে ছুড়ে দেন।

স্বাভাবিকভাবেই গায়ে গরম জল পড়তেই যন্ত্রণায় ছটফট করতে থাকে শিশুটি। দেখতে পেয়ে পরিবারের লোকজন ছুটে আসে এবং তাঁকে নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন ওমের কোমড়ের নীচ থেকে পা পর্যন্ত অনেকটাই অংশ পুড়ে গিয়েছে। মনে করা হচ্ছে তাঁর দেহের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। কিন্তু নিজের নাতির সঙ্গে এমন অভব্য আচরণ কীভাবে করলেন ঠাকুমা, সেই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। মহিলার মানসিক স্বাস্থ্যও এখন প্রশ্নের মুখে।

Related articles

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু...