Friday, June 19, 2026

পার্থর বিবৃতিকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে শনিবার রাজভবন থেকে পালটা বিবৃতি

Date:

Share post:

বিবৃতি পাল্টা বিবৃতিতে সরগরম রাজ্য রাজনীতি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা সম্পর্কে রাজ্যপাল জগদীপ ধনকর যে প্রশ্ন তোলেন তার বিরুদ্ধে কড়া বিবৃতি দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এরপরই শিক্ষামন্ত্রীর এই বিবৃতি ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে শনিবার ফের রাজভবন থেকে পালটা বিবৃতি দেওয়া হয় যা বেনজির।
রাজভবন সূত্রে দাবি, রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আচার্য হিসেবে পড়ুয়াদের ‘অভিভাবকে’র দায়িত্ব পালন করতে। পাল্টা বিবৃতিতে তৃণমূল মহাসচিবও জানিয়ে দেন, তৃণমূল যা বলেছে, তা থেকে সরে আসার প্রশ্ন নেই। তৃণমূলের মতে, রাজ্যপাল সেখানে গিয়ে বিজেপি এবং এবিভিপির বিরুদ্ধে একটি কথাও বলেননি যা দুর্ভাগ্যজনক। হামলা ও তাণ্ডবে যুক্তদের শাস্তি হবেই।

রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় শনিবার বলেছেন, “পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ এ বার এই দাবি তুলবে।”

আরও পড়ুন-BREAKING:হাতের নাগালেই রাজীব! কোথায় জানেন?

Related articles

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...