Friday, June 19, 2026

ধাওয়ানের গোপন ভিডিও ফাঁস করলেন রোহিত

Date:

Share post:

একা থাকলে অনেকেরই নিজের সঙ্গে একা একা কথা বলার অভ্যেস আছে। কিন্তু এই অভ্যেস যদি ভারতীয় ক্রিকেট দলের ‘গব্বর’ শিখর ধাওয়ানের হয়, তাহলে কেমন হবে? অবাক হচ্ছেন তো? আসলে কিন্তু এমনটাই ঘটেছে। কোহলি ব্রিগেডের প্রথম সারির এই ক্রিকেটার নাকি অনেক সময়তেই নিজের সঙ্গে কথা বলেন। আর এমনই এক চমকপ্রদ ভিডিও ফাঁস করেছেন রোহিত শর্মা। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বিমানে একদিন পাশাপাশি বসে সফর করছিলেন রোহিত-শিখর। আর সেখানেই উইন্ডো সিটে বসে ধাওয়ান নাকি নিজের সঙ্গে কথা বলছিলেন। আর সেই দৃশ্য নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করেন ‘হিটম্যান’।

আরও পড়ুন – বিরাটদের অনুশীলনে দ্রাবিড়

রোহিত ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘না না, ও কিন্তু আমার সঙ্গে কথা বলছে না। এই বয়সেও ওর একজন কল্পনার বন্ধু আছে। আর জাঠজি তাঁর সঙ্গেই কথা বলছেন।’ রোহিতের এই পোস্টের উত্তর দিয়েছেন শিখরও। তিনি লিখেছেন, ‘আমি একটা কবিতা আওড়াচ্ছিলাম। সেই সময় জনাব আমার ভিডিও তুলেছে। কেউ আমাকে কত ভালবেসে মনে করছে, এটা ভেবেই ভাল লাগছে। এতটা মন দিয়ে যদি পড়াশোনা করত, কাজে দিত।’

আরও পড়ুন – মোহালিতে কোহলির ‘বিরাট’ ব্যাটিং ঝড়ে সহজ জয় ভারতের

 

Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...