Wednesday, March 4, 2026

বাবুলের চুল টানা সেই দেবাঞ্জনের হয়ে এবার নাটক শুরু

Date:

Share post:

ছেলে চিন্তিত। বাবা মা উদ্বিগ্ন। মা ক্যান্সার পেশেন্ট। বাড়ি বর্ধমান। ছেলে দূরে থাকে। তার নামে তার ছবি দিয়ে প্রচার চলছে। আহা রে! কী হবে ঐটুকু ছেলের। ক্ষতি হবে না তো!

কুম্ভীরাশ্রু শুরু।

ছেলে কে?
ছেলে দেবাঞ্জন বল্লভ। বাবা বর্ধমানের স্কুলের শিক্ষক। মা অসুস্থ।

ছেলে কী করেছে?
ছবিতে দেখা যাচ্ছে যাদবপুরে বাবুল সুপ্রিয়র চুল ধরে টানছে।

ছেলে এখন ঢোঁক গিলে কী বলছে? সে ওটা করে নি। বাবুল মারতে গেছিলেন। তাই স্বাভাবিক প্রতিক্রিয়া।

প্রশ্ন হল ছেলে ওখানে ছিল কেন?
এই দেবাঞ্জন ছেলেটি সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের ছাত্র।
তাহলে সে যাদবপুরে কী করছিল বাবুলের সামনে? কেন বাবুলকে ঢুকতে বাধা দিয়েছে? কেন বাবুলের সামনে লাফাচ্ছিল? কেন হাত চালিয়েছে?

এখন ছবিতে ছয়লাপ। পরিচয় প্রকাশিত। তারপর সহানুভূতির নাকিকান্না?

এইসব বহিরাগত জমায়েত হয়ে অসভ্যতা করবে আর তার জেরে রাজনীতির বিতর্কে নাজেহাল হবে মানুষ?

এই বেয়াদপি বরদাস্ত করা উচিত না। তাহলে বারবার হবে।

যারা অসভ্যতা শুরু করেছে, বাবুলকে বাধা দিয়েছে, গায়ে হাত দিয়েছে; ব্যবস্থা নিক প্রশাসন।

আর সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুরে গিয়ে এইসব কীর্তি? কড়া ব্যবস্থা নিক পুলিশ।

এই বেয়াদপি বরদাস্ত হলে আর রাজনীতি দিয়ে আড়াল হলে কিছু অশান্তির বীজ পোঁতাই থাকবে।

spot_img

Related articles

বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের

রাম-বাম এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে- এই অভিযোগ বহুদিন ধরেই করছে রাজ্যের শাসকদল। কেরালার (Kerala) নাম বদল নিয়ে...

বিশ্বকাপের প্রভাবে বলিউড বক্সঅফিস সংকট! হোলিতে নেই কোনও হিন্দি ছবি 

বলিউডের সঙ্গে হোলির বরাবরের একটা বিশেষ যোগসূত্র চলে এসেছে। বড় ক্যানভাসে বিনোদনমূলক সিনেমা মানেই অন্তত একটা হোলির দৃশ্য...

লোকসভার প্রিভিলেজ কমিটিতে ফের কল্যাণ! 

লোকসভার প্রিভিলেজ কমিটিতে আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)...

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা-পুত্র মোজতবা! 

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা আলি খামেনেই ছেলে মোজতবা হোসেইনি খামেনেই (Mojtaba Khamenei)। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস...