বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin Nabin)। তাই এখন বাংলার মানুষের মন জয়ে চমকেই নজর বিজেপির। দলীয় কর্মীরা যখন প্রার্থী হতে না পেরে হা-হুতাশ করছেন, তখন বিজেপির নজর তারকা প্রার্থীতে! মঙ্গলবার রাতে কলকাতার হোটেলে নীতীন নবীনের উপস্থিতিতে তারকা টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes) বৈঠক থেকে শুরু নতুন জল্পনা।
Sponsored

দুদিনের রাজ্য সফরে কলকাতায় নীতীন নবীন। বিজেপির নেতারা যে হোটেলে ওঠেন সেখানেই সকাল থেকে ম্যারাথন বৈঠক করছেন তিনি। হঠাৎই সন্ধ্যায় সেখানে দেখা যায় অলিম্পিকে ব্রোঞ্জজয়ী (Olympic medalist) টেনিস তারকা লিয়েন্ডার পেজকে। রাজনীতি তো দূরের কথা, সাধারণ উৎসব অনুষ্ঠানেও দেখা যায় না লিয়েন্ডারকে। সম্প্রতি ভেস পেজের মৃত্যুর পরে তিনি প্রকাশ্যে এসেছিলেন। সেহেন লিয়েন্ডার বিজেপির হোটেলে পৌঁছাতেই শুরু নতুন জল্পনা।
যদিও বিজেপি রাজ্য সভাপতি জানান, লিয়েন্ডারের হোটেলে যাওয়া নিয়ে তিনি কিছু জানেন না। তবে হোটেলে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি, খবর বিজেপি সূত্রে। সেক্ষেত্রে লিয়েন্ডার বিজেপির প্রার্থী (BJP candidate) হবেন কি না, তা নিয়ে এখনও বিজেপি কিছু জানায়নি। আবার তাঁকে তারকা প্রচারক (star campaigner) করা হতে পারে এমনটাও অনুমান বিজেপি সূত্রে।
আরও পড়ুন : জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!
২৯৪ আসনের মধ্যে এখনও পর্যন্ত ২৫৫ আসনে প্রার্থী ঘোষণায় সক্ষম হয়েছে বঙ্গ বিজেপি। তাতেও প্রতিদিন প্রার্থী বিক্ষোভ অব্যাহত। এই পরিস্থিতিতে ফের এক তারকা প্রার্থী হলে সুবিধা হবে, না বিপদ বাড়বে তাও কার্যত বুঝতে পারছেন না বঙ্গ বিজেপির নেতারা। ফলে যেখানে লিয়েন্ডার (Leander Paes) নিয়ে প্রশ্নে হাসছেন কেন্দ্রের পাঠানো নেতা বিপ্লব দেব, সেখানে মুখ ভার রাজ্য সভাপতি শমীকের (Samik Bhattacharya)।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
22h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
