জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে ফেলবে – এমন ঘোষণা করে যখন রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করতে যাচ্ছিলেন বিজেপির দিল্লির নেতারা, তখন বাধ সাধলেন খোদ রাজ্যের বিজেপি কর্মীরাই। প্রার্থী বিক্ষোভে বিজেপি অমিত শাহ (Amit Shah), নরেন্দ্র মোদির (Narendra Modi) মতো নেতাদের ভোট প্রচারের দিন আর স্থানই ঠিক করতে পারছেন না বঙ্গ বিজেপি (Bengal BJP)। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাজ্যে সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin Nabin)। কিন্তু তিনিও থামাতে পারলেন না কর্মী বিক্ষোভ।
Sponsored

কখনও উত্তর চব্বিশ পরগণা, কখনও দক্ষিণ, আবার নদিয়া, হাওড়া, হুগলিও বাদ পড়েনি কলকাতার বিজেপি সদর দফতরে এসে বিক্ষোভ দেখানোয়। টানা চার-পাঁচ দিন ধরে যেন এটাই রুটিন হয়ে গিয়েছে বিজেপির সল্টলেক দফতরের (BJP party office)। মঙ্গলবারও তার ব্যতিক্রম হল না। এদিন হুগলির বলাগড়ের (Balagarh) বিজেপি কর্মীরা প্রার্থী সুমনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন।
তবে মঙ্গলবার দিনটা আগের বিক্ষোভের দিনগুলির থেকে অন্য রকম। কারণ এদিন শহরে উপস্থিত সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। বঙ্গ বিজেপিতে প্রার্থী বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে খোদ সর্বভারতীয় সভাপতিকে ছুটে আসতে হয়েছে বাংলায়। যদিও সল্টলেকের দফতরে বিক্ষোভ চললেও তিনি সেখানে যাননি। তিনি তাঁর কাজ সেরেছেন নিউটাউনের অভিজাত হোটেলেই।
আশ্চর্যজনকভাবে সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin Nabin) মঙ্গলবার বিলাশবহুল হোটেলে বৈঠক করেন হাওড়া ও হুগলির দলীয় কর্মীদের সঙ্গে। আর সেই হুগলির বলাগড়ের (Balagarh) কর্মীরাই সেই একই সময়ে সল্টলেকের অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন। বিজেপির নিচুস্তরের কর্মীদের সঙ্গে শীর্ষ নেতৃত্ব কতটা বিচ্ছিন্ন হয়ে রয়েছে, মঙ্গলবার যেন আবার তারই প্রমাণ মিলল।
আরও পড়ুন : রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়
এরপরেও বিজেপি গোটা রাজ্যে জনসংযোগ তৈরি করে বাংলা দখলের দিবাস্বপ্ন দেখছে। আর সেই লক্ষ্যে তাঁদের সবথেকে বড় অস্ত্র আইটি সেল। মঙ্গল ও বুধবার দুদিনের বঙ্গ সফরে নীতীন নবীন একাধিক বৈঠক করবেন আইটি সেলের (IT cell) সঙ্গেই। যদিও সেই সূচিতে বাধ সেধেছে দলীয় কর্মীরাই। যার ফলে আইটি সেলের কর্মী ও নদিয়া জেলা কমিটির সঙ্গে বৈঠকের বাইরে গিয়েও অন্য জেলার সঙ্গে বৈঠক করতে বাধ্য হচ্ছেন সর্বভারতীয় সভাপতি। এরপরেও মঙ্গলবার পর্যন্ত বিজেপি তাদের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করতে ব্যর্থ।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
6h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
8h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
8h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
9h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
10h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
10h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
12h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
13h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1d ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
