Friday, June 19, 2026

রাজীব কুমারের আপ্ত সহায়ক, দেহরক্ষী ও ট্রাভেল এজেন্টকে CBI তলব

Date:

Share post:

ফেরার রাজীব কুমারের গতিবিধি জানতে তাঁর আপ্ত সহায়ক শুভম বন্দ্যোপাধ্যায়কে CBI তলব করলো। একইসঙ্গে রাজীবের দুই দেহরক্ষী এবং ট্রাভেল এজেন্টকেও ডেকে পাঠানো হয়েছে। আজ শনিবার তাঁদের সল্টলেকের CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন – Breaking # রাজীবের সন্ধানে উত্তরপ্রদেশে সিবিআই

সারদা- তদন্তে রাজীব কুমারের খোঁজে একাধিক স্থানে CBI অভিযান চালিয়ে যাচ্ছে। ওদিকে, গ্রেফতারি এড়াতে গোপন ডেরায় বসেই ADG-CID সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজীব ফের আগাম জামিনের আবেদন করেছেন। শুক্রবার সকালে আলিপুর আদালতে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। আদালত আপিল গ্রহণ করেছে। মামলার শুনানি হবে আজ, শনিবার বেলা বারোটা নাগাদ। রাজীব কুমারের আইনজীবী CGO কমপ্লেক্সে গিয়ে CBI আধিকারিকদের জানিয়ে আসেন যে তাঁরা আগাম জামিনের আবেদন করছেন।

আর এই আইনি তৎপরতার মাঝেই রাজ্য পুলিশের ADG-CID’র আপ্ত সহায়ক, রক্ষী এবং ট্রাভেল এজেন্টকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন – রাজীবের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...