Friday, June 19, 2026

“চিন্তা করবেন না মাসিমা, ক্ষতি হবে না আপনার ছেলের”, ট্যুইটে জানালেন বাবুল

Date:

Share post:

যাদবপুরের ঘটনার পরই দেবাঞ্জন চট্টোপাধ‍্যায় নামে এক পড়ুয়া কীভাবে কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়’কে নিগ্রহ করছে তার ছবি ভাইরাল হয়ে ওঠে।
এরপরই গেরুয়া শিবিরের বিভিন্ন সমর্থকও দেবাঞ্জনের ছবি ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। এর জেরেই অসুস্থ হয়ে পড়েন দেবাঞ্জনের ক্যান্সার আক্রান্ত মা।
মিডিয়াতে ছড়িয়ে পড়েছে দেবাঞ্জনের মায়ের ছবি, করুন আর্তিও।

এরপরই আসরে বাবুল সুপ্রিয়। দেবাঞ্জনের কোনও ক্ষতি করা হবে না বলে জানালেন বাবুল সুপ্রিয়ই।শনিবার দেবাঞ্জনের মায়ের উদ্দেশ্যে ট্যুইট করে বাবুল সুপ্রিয় একথা জানান। তবে দেবাঞ্জন নিজের ভুল থেকে শিক্ষা নিক, তাও চান বাবুল।
এদিন ট্যুইট করে বাবুল জানিয়েছেন, “চিন্তা করবেন না মাসিমা ৷ কোনও ক্ষতি করব না আপনার ছেলের ৷ ওঁর ভুল থেকে শিক্ষা নিক এটাই চাই ৷ আমি কারও বিরুদ্ধে এফআইআর করিনি ৷ কাউকে এফআইআর করতেও দিইনি ৷ আপনি দুশ্চিন্তা করবেন না ৷ তাড়াতাড়ি সেরে উঠুন মাসিমা ৷ আমার প্রণাম নেবেন ৷ ’

আরও পড়ুন-ছেলেকে ক্ষমা করুন, কাতর আর্জি দেবাঞ্জনের মায়ের

 

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...