Sunday, June 14, 2026

কর্পোরেট কর এক ধাক্কায় 30 শতাংশ থেকে কমিয়ে 22 শতাংশ করল কেন্দ্র

Date:

Share post:

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্পোরেট কর এক ধাক্কায় 30 শতাংশ থেকে কমিয়ে 22 শতাংশে নিয়ে আসার কথা ঘোষণা করেছেন। বড় মাপের সংস্থাগুলিকে এত দিন সেস-সারচার্জ মিলিয়ে 34.94 শতাংশ হারে কর্পোরেট কর মেটাতে হত। এখন দিতে হবে 25.17 শতাংশ। যার অর্থ, কর কমছে 10 শতাংশ অঙ্ক। নতুন কারখানা খুলতে তৈরি সংস্থার জন্যও কর্পোরেট করের হার 25 শতাংশ থেকে কমিয়ে 15 শতাংশে আনা হয়েছে । সেস ও সারচার্জ নিয়ে এই হার 29.12 শতাংশ থেকে কমে হয়েছে 17.01 শতাংশ। বাজেটে বিদেশি সংস্থাগুলির শেয়ার বাজারে মুনাফার উপরে বাড়তি সারচার্জের বোঝা চাপানো হয়েছিল। আগেই তার কিছুটা প্রত্যাহার করা হয়েছিল । আরও এক দফা প্রত্যাহার করা হয়েছে । কেন্দ্রীয় অর্থমন্ত্রী 1.45 লক্ষ কোটি টাকার ‘স্টিমুলাস’ দিয়েছেন। কর্পোরেট কর কমানোয় বছরে ওই পরিমাণ রাজস্ব ক্ষতি হবে।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...