Friday, May 15, 2026

জুনকো তাবেই-এর জন্মবার্ষিকীতে গুগলের ডুডল-এর শ্রদ্ধার্ঘ, কেন জানেন ?

Date:

Share post:

এভারেস্ট জয়ী প্রথম মহিলা জুনকো তাবেই-এর 80 তম জন্মবার্ষিকীতে গুগলের ডুডল-এর শ্রদ্ধার্ঘ। 1975 সালের 16 মে বিশ্বের প্রথম মহিলা হিসেবে এভারেস্ট জয় করে ইতিহাসের পাতায় নিজের নাম লিখেছিলেন জুনকো। জাপানের মেয়ে জুনকোকে মহিলাদের সাহসিকতার মুখ হিসাবে তুলে ধরা হয়েছে।
এভারেস্ট জয়ের পাশাপাশি প্রথম মহিলা হিসাবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করে ইতিহাস গড়েছিলেন জুনকো।

1939 সালের 22 সেপ্টেম্বর জাপানের ফুকুশিমার মিহারু অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি।পরিবারের পঞ্চম সন্তান জুনকো ছোটবেলায় অত্যন্ত ভীতু প্রকৃতির ছিলেন। ইংরেজি সাহিত্যের ছাত্রী জুনকো পাহাড় চড়াকে সবচেয়ে বড় শখ হিসাবে দেখতেন।1962 সালে স্নাতক ডিগ্রি পাওয়ার পর তিনি দুর্গম পর্বত চড়ার ওপর প্রশিক্ষণ নিতে শুরু করেন।বছর সাতেক পর নিজের চেষ্টায় শুরু করেন জাপানের প্রথম লেডিস ক্লাইম্বিং ক্লাব (এল সিসি)। 1953 সালে স্যার এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে যে পথ ধরে এভারেস্ট জয় করেছিলেন সেই পথেই 1975 সালের যাত্রা শুরু করে এভারেস্ট জয় করেন তিনি।

আরও পড়ুন-ফের রাজীবের বাড়িতে হানা সিবিআইয়ের, সিজিও-তে চার ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ

Related articles

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...

রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! ভোগান্তি এড়াতে জেনে নিন বিকল্প রাস্তা

রবিবার প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা সংযোগকারী অন্যতম ব্যস্ত বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। দীর্ঘদিন ধরেই সেতু মেরামতের...