Saturday, June 13, 2026

কুইন্টন ডি ককের ব্যাটিং ঝড়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

Date:

Share post:

শেষ রক্ষা হল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে জিতে সিরিজ নিজেদের পকেটে পুরতে পারল না ভারত। উল্টে প্রোটিয়া ক্যাপ্টেন কুইন্টন ডি ককের ব্যাটিং দাপট ও কাগিসো রবাদাদের বোলিং দাপটে সহজ জয় পেয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। বিরাটদের 140 রানের টার্গেট 1 উইকেট খুইয়ে 16.4 ওভারে অনায়াসেই তুলে ফেলল প্রোটিয়া শিবির।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু তাঁর সিদ্ধান্তের মান রাখতে পারলেন না দলের টপ অর্ডার ব্যাটসম্যানেরা। এদিন দক্ষিণ আফ্রিকার বোলার কাগিসো রাবাদা, হেনড্রিকদের বোলিং করেন ভারতের ব্যাটিং লাইনআপ ধসে পড়েছে। ওপেনার রোহিত শর্মা থেকে শিখর ধাওয়ান এমনকি তিন নম্বরে নামা ক্যাপ্টেন কোহলি থেকে চার নম্বরে ঋষভ কেউই সেভাবে রান করতে পারেননি। একমাত্র রোহিত শর্মা 36 রান আজকের দিনে একমাত্র ভারতের হয়ে সম্মানযোগ্য রান করেছেন, বলাই যায়। রাবাদা-হেন্ড্রিকদের বলে এদিন দেড়শোর গণ্ডি পেরোতে পারল না রবি শাস্ত্রীর শিষ্যরা। নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 139 রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের অপরাজিত 79 রান সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় দক্ষিণ আফ্রিকাকে। আর তাঁকে যোগ্য সঙ্গত দেন হেন্ড্রিক (28) এবং বাভুমা অপরাজিত (27) রান। এই জয়ের ফলে টি-20 সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...