Saturday, April 4, 2026

ডাকাতির ছক বানচাল, বেআইনি অস্ত্র সহ ধৃত 5

Date:

Share post:

ডাকাতির ছক বানচাল করল পুলিশ। শনিবার, গভীররাতে দমদম পাগড়িঘাটাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে দমদম থানার পুলিশ। ধৃতদের থেকে তিনটি নাইন এমএম পিস্তল ও কুড়ি রাউন্ড গুলি উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত দশটা নাগাদ দমদমের পাগড়িঘাটার কাছে একটি গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে আটক করে আরোহীদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তখনই গাড়িতে রাখা তিনটি অগ্নেয়াস্ত্রের কথা স্বীকার করে দুষ্কৃতীরা। এরপরেই অভিযুক্তদেরকে গ্রেফতার করে দমদম থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল পাঁচ দুষ্কৃতী।

আরও পড়ুন-রাজ্যে ফের NRS আতঙ্কে আত্মহত্যা, মৃত্যু ইট ভাটা শ্রমিকের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...