Saturday, June 27, 2026

এম পি পেনশন থেকে অভাবী মেধাবী ছাত্রীকে ল্যাপটপ কুণালের

Date:

Share post:

সুমাইয়া খাতুন। রাজাবাজারের একটি স্কুলে ক্লাস ওয়ান থেকে প্রথম হয়ে আসছে। এখন নবম শ্রেণীতে পড়ে। বাবা সামান্য বই বাঁধাইয়ের দোকানে কাজ করেন। সুমাইয়ার ইচ্ছা ভালো করে পড়ার।

রবিবার গড়পার সোনার তরী ক্লাবের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মঞ্চ থেকে তাকে আশীর্বাদ করে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের ঘোষণা: ” আমার এম পি পেনশনের টাকা থেকে ওকে একটি ল্যাপটপ কিনে দেব। ও পড়ুক। আমি নিজে নানা প্রতিকূলতায় আছি। তবুও এমন একটি ছাত্রীর পাশে দাঁড়ানোটা কর্তব্য বলে মনে করছি।”
এদিনের অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী সাধন পান্ডে, শিক্ষাবিদ কামাল হোসেন প্রমুখ। সুবর্ণ জয়ন্তীতে এলাকার সব ক্লাবের সিনিয়র সিটিজেন ও কৃতীদের সম্বর্ধনা দেয় সোনার তরী।

আরও পড়ুন-উন্নততর প্রযুক্তি ব্যবহার করে আধুনিক ‘গেছোদাদা’ রাজীব কুমার

 

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...