Saturday, June 27, 2026

রাজ্যে ফের NRC আতঙ্কে আত্মহত্যা, মৃত্যু ইট ভাটা শ্রমিকের

Date:

Share post:

ফের এনআরসি আতঙ্কের বলি। বসিরহাট 1 নম্বর ব্লকের সোলাদানা গ্রামে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মৃতের নাম কামাল হোসেন মন্ডল (36)। পেশায় তিনি ইট ভাটার শ্রমিক।

পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে জমির নথিপত্র নিয়ে চিন্তায় ছিলেন তিনি। বেশ কয়েকবার বসিরহাটের বিডিও অফিসেও যান কামালবাবু। এমনকি 1 নম্বর ব্লকের সহ-সভাপতি প্রশান্ত ঘোষের কাছেও যান তিনি। কিন্তু সুরাহা হয়নি। ফলে হতাশায় ভুগছিলেন তিনি।

এরপর আজ রবিবার ভোরে বাড়ির পিছনে আমবাগানে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃতের পরিবারের দাবি, এনআরসি আতঙ্কের জেরেই আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।

এই ঘটনার ঠিক 24 ঘন্টা আগে উত্তর 24 পরগনায় মাটিয়া এলাকার বাসিন্দা মন্টু মন্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর পরিজনেরাও দাবি করেছিলেন এনআরসি আতঙ্কেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

আরও পড়ুন-রবিবাসরীয় সকালে রাজীবের খোঁজে সিবিআই

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...