Wednesday, April 8, 2026

মহালয়ার দিনেই মুক্তি পাবে কিংবদন্তী বীরেন্দ্রকৃষ্ণর জীবন-‌ছবি

Date:

Share post:

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর গলা না শুনলে বাঙালির আঙ্গিনায় পুজো আসেনা। মহালয়া’র বেশিদিন বাকি নেই। মহালয়ার ভোরে বাঙালিকে ঘুম থেকে তোলে বীরেন ভদ্রের উদাত্ত কন্ঠই।

এবার ছবিতে সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে তুলে আনছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এটি তাঁর দ্বিতীয় ছবি। ছবিটি মুক্তি পাবে ইউটিউব চ্যানেলে। মহালয়ার দিন এই ছবি দেখা যাবে ‘‌হালুম’‌ চ্যানেলে। পরিচালক জানিয়েছেন, দীর্ঘ 5 বছরের গবেষণার ফসল এই ছবি। ছবিতে যেমন উঠে এসেছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর জীবন, তেমনই এসেছে ‘‌মহিষাসুর মর্দিনী’‌ রচনার ইতিহাস। রয়েছে আকাশবাণীর 100 বছরের ইতিহাসও। একসময়ে রেলওয়ের কর্মী বীরেন্দ্রকৃষ্ণ কীভাবে কিংবদন্তী বীরেন্দ্রকৃষ্ণ হয়ে উঠলেন ইতিহাস ধরা হয়েছে এই ছবির মধ্যে দিয়ে।‌ ছবিতে রয়েছেন এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত সব কিংবদন্তীরাই। আছেন পঙ্কজকুমার মল্লিক, প্রেমাঙ্কুর আতর্থী, বাণীকুমার, হেমন্ত মুখোপাধ্যায়। প্রতিটি চরিত্রই জীবন্ত হয়ে এসেছে পর্দায়। অভিনয় করেছেন কলকাতা ও হাওড়ার নাট্যকর্মীরা। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর চরিত্রে অভিনয় করেছেন শৌনক সামন্ত। পঙ্কজকুমার মল্লিকের ভূমিকায় নিলয় দে, বাণীকুমার হয়েছেন বিমান চন্দ্র ও হেমন্ত মুখোপাধ্যায়ের ভূমিকায় প্রসূন বন্দ্যোপাধ্যায়। গবেষণায় সাহায্য করেছেন আকাশবাণীর বরুণ মজুমদার। সঙ্গীত পরিচালনা করেছেন দীপঙ্কর চট্টোপাধ্যায়। এই ছবির বাড়তি আকর্ষন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভাষ্যপাঠ। সৌমিত্র- কণ্ঠেই পাওয়া যাবে ছবির বিভিন্ন ঘটনার বিবরণ।

আরও পড়ুন-গান বেঁধে স্বপ্ন দেখায় ‘স্বপ্ন উড়ান’

 

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...