Tuesday, June 23, 2026

হিউস্টনে ট্রাম্পের হয়ে যেন ভোটের প্রচার সারলেন মোদি!

Date:

Share post:

সামনের বছরই ভোট মার্কিন মুলুকে। এদেশের কয়েক লক্ষ ভারতীয় বংশদ্ভূত মার্কিন নাগরিকের ভোট অতি গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্পের কাছে। তাই হিউস্টনে 50 হাজার অনাবাসী ভারতীয়র হাউডি মোদি-র মহাসম্মেলনকে এত গুরুত্ব দিয়েছেন তিনি। মোদির সম্মানে আয়োজিত মঞ্চ থেকে মোদি অনুরাগীদের সমর্থন জোগাড় করাই ট্রাম্পের মূল লক্ষ্য ছিল। সে কাজে তিনি অনেকটাই সফল হলেন। দুই রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত সৌহার্দ্য ও বন্ধুত্বের নজরকাড়া প্রদর্শনের পর বাছা বাছা বিশেষণে ট্রাম্পকে প্রশংসায় ভরিয়ে দিলেন মোদি। মার্কিন প্রেসিডেন্টকে কার্যত এক সফল ও যোগ্য বিশ্বনেতা হিসাবে বর্ণনা করলেন তিনি। ট্রাম্পের নেতৃত্বদান, কর্মতৎপরতা, দূরদৃষ্টি এবং বিশ্ব-রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা ক্ষেত্রে তাঁর অসাধারণ ভূমিকার উল্লেখ করে ট্রাম্পকে প্রশস্তিতে ভরিয়ে দিলেন। তারপর ভারতের ভোটের শ্লোগান মনে করিয়ে আওয়াজ তুললেন ‘আব কি বার ট্রাম্প সরকার’। ঠিক যেন কোনও ভোটের প্রচারসভায় ট্রাম্পের হয়ে সমর্থন চাইছেন ভারতের প্রধানমন্ত্রী! অনাবাসী ভারতীয় দর্শক-শ্রোতাদের দেখিয়ে ট্রাম্পকে মোদি বলেন, আমার পরিবারকে আপনার সঙ্গে পরিচয় করাচ্ছি। সম্মেলন মঞ্চে তখন হাততালির ঝড়।

যদিও এই ট্রাম্প-প্রশস্তির পিছনে মোদির একটি কূটনৈতিক অঙ্কও আছে। আর তা হল নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কাশ্মীর ও 370 ধারা বিলোপ ইস্যুতে আমেরিকার সমর্থন আদায়। বিশ্ব কূটনীতির মঞ্চে মোদির ট্রাম্পকার্ড তাই ডোনাল্ড ট্রাম্প।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...