Sunday, June 14, 2026

মাদাম তুসোতে এবার দীপিকার পাশেই রণবীরের মূর্তি

Date:

Share post:

লন্ডনে মাদাম তুসোর মোমের মিউজিয়ামে এবার দেখা যাবে রণবীর সিংকে। এর আগে এই মিউজিয়ামে দীপিকা পাড়ুকোনের মোমের মূর্তি বসানো হয়েছে। শোনা যাচ্ছে, স্ত্রীয়ের মূর্তির পাশেই নাকি রণবীরের মূর্তি থাকবে। আইফা পুরস্কারের মঞ্চে রণবীর নিজেই এই খবর দিয়েছেন।

বলিউডেও এই তারকা বলেছেন, ‘স্ত্রীয়ের পাশে এবার আমার পুতুল থাকবে। বাহ! দীপিকার মূর্তি উন্মোচনের সময় আমি ওখানে ছিলাম। আমার স্ত্রীয়ের মূর্তিটি খুবই সুন্দর। ওই মিউজিয়ামে মর্গান ফ্রিম্যানের মূর্তিটি আমার সবচেয়ে প্রিয়। ইংল্যান্ডে আমার মূর্তি! ভারতীয় হিসেবে গর্ব অনুভব করছি।’

প্রসঙ্গত, চলতি বছর আইফা পুরস্কারের মঞ্চে রণবীর ‘পদ্মাবত’ ছবির জন্য সেরা অভিনেতার শিরোপা জিতেছেন। রণবীর আরও বলেন, ‘আমার শাশুড়ির বক্তব্য ছিল, তোমাকেও পরিশ্রম করতে হবে। আমরা তোমারও এরকম মূর্তি দেখতে চাই। মা, আমরা লন্ডনে আসছি।’

আরও পড়ুন-BREAKING : 7 বছর পর আজ নবান্নে জমা পড়বে আনন্দমার্গী- হত্যাকান্ড কমিশনের রিপোর্ট

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...