Thursday, April 2, 2026

মন্ত্রিসভার বৈঠক আজ, পে-কমিশন, DA নিয়ে সরকারি কর্মীদের নজরে নবান্ন

Date:

Share post:

রাজ্য মন্ত্রিসভার বৈঠক আজ। আজই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট অনুমোদনের জন্য পেশ হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একথা জানিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল প্রভাবিত সরকারি কর্মী সংগঠনের সভায়। আজ, সোমবার, মন্ত্রিসভার বৈঠকের পর পে- কমিশন নিয়ে সরকারি বিবৃতি আসে কি’না, সেদিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা।
গত 13 সেপ্টেম্বর ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার মুখ্যমন্ত্রীর কাছে প্রথম পর্যায়ের রিপোর্ট জমা দিয়েছেন। এরপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল প্রভাবিত সরকারি কর্মী সংগঠনের সভায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, বেতন কমিশনের সুপারিশ রাজ্য সরকার গ্রহণ করেছে। আগামী বছরের জানুয়ারি থেকে কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মীদের বেতন বৃদ্ধি যে কার্যকর হবে। তিনি জানিয়েছিলেন,
কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের এখনকার মূল বেতনের 2.57 গুণ বৃদ্ধি পাবে। রাজ্য সরকারি কর্মীর ন্যূনতম বেতন বেড়ে 17 হাজার 990 টাকা হবে এবং অবসরপ্রাপ্ত কর্মীদের গ্রাচুইটির ঊর্ধ্বসীমা 6 লক্ষ টাকা থেকে বেড়ে 10 লক্ষ টাকা হবে। রাজ্য সরকারি কর্মী ছাড়াও পুরসভা এবং পঞ্চায়েত কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মী এবং স্বয়ংশাসিত সংস্থার কর্মীরাও বেতন কমিশনের সুপারিশের সুফল পাবেন। একইসঙ্গে বলেছিলেন, মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর, বিষয়টি ‘প্রসেস’-এ যাবে। সে কারনেই আজ সরকারি কর্মীদের নজরে নবান্ন।

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...